হোম > খেলা > ফুটবল

‘মেসির এভাবে শুয়ে পড়া অসম্মানের’ 

চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দারুণ এক গোল করে আলোচনায় এসেছেন লিওনেল মেসি। তবে গোলের পাশাপাশি আরেকটি কারণে আলোচনায় এসেছেন মেসি। শেষ মুহূর্তে সিটির ফ্রি কিক ঠেকাতে তৈরি করা মানবদেয়ালের পেছনে শুয়ে পড়েন মেসি। মেসির মতো একজন তারকার এভাবে শুয়ে পড়াকে অসম্মানের বলছেন সাবেক ইংলিশ ফুটবলার রিও ফার্দিনান্দ। 

ফুটবল মাঠে ফ্রি কিক গোল ঠেকাতে মানবদেয়ালের পেছনে শুয়ে পড়া নতুন নয়। তবে সিটি-পিএসজি ম্যাচে মেসির শুয়ে পড়াতে অসম্মান দেখছেন সাবেক ইংলিশ ডিফেন্ডার রিও ফার্দিনান্দ। তিনি বলেন, ‘যদি আমি সেই দলে থাকতাম, তাকে শুতে দিতাম না। বলতাম, তোমার হয়ে আমি শোব।’ 

ফার্দিনান্দ এ সময় আরও বলেন, ‘আপনি তার (মেসি) সঙ্গে এটা করতে পারেন না। এটা অসম্মানের। আমি তার এভাবে শুয়ে পড়া দেখতে পারতাম না। মেসির জার্সি নোংরা হওয়া উচিত নয়।’ 

শুধু ফার্দিনান্দই নন, অনেক ফুটবলপ্রেমীও এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। মূলত প্রতিপক্ষ দলের নিচু করে মারা ফ্রি কিক ঠেকাতেই শুয়ে পড়ার এই কৌশল অবলম্বন করা হয়।

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক