হোম > খেলা > ফুটবল

মেসির দেহরক্ষী নিষিদ্ধ

ক্রীড়া ডেস্ক    

নিষিদ্ধ মেসির দেহরক্ষী ইয়াসিন চুকো। ছবি: এএফপি

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে লিওনেল মেসির ব্যক্তিগত দেহরক্ষী ইয়াসিন চুকোকে লিগস কাপের বাকি অংশ থেকে বহিষ্কার করেছে আয়োজক কমিটি। পাশাপাশি জরিমানা গুনতে হচ্ছে ইন্টার মায়ামিকে। কত ডলার অর্থদণ্ড দেওয়া হয়েছে সেটি অবশ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

গত বুধবার রাতে যুক্তরাষ্ট্রের ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে আটলাসের বিপক্ষে ম্যাচ শেষ হতেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হলে হঠাৎ মাঠে ঢুকে পড়েন চুকো। পরিস্থিতি সামলাতে গিয়ে আটলাসের কয়েকজন খেলোয়াড়ের সংস্পর্শে আসেন তিনি। তাদের সরিয়ে দেন চুকো।

শৃঙ্খলা কমিটির বিবৃতিতে বলা হয়, ঘটনার পর তদন্ত শেষে চুকোকে সব টেকনিক্যাল এলাকা থেকে নিষিদ্ধ করা হয়েছে এবং ইন্টার মায়ামিকে জরিমানা করা হয়েছে। লিগস কাপের নিয়ম অনুযায়ী অনুমোদিত নিরাপত্তাকর্মীরাই শুধু মাঠে প্রবেশ করতে পারবে।

এর আগেও মেজর লিগ সকারের ম্যাচে সাইডলাইনে থাকার ওপর নিষেধাজ্ঞা ছিল চুকোর। যদিও তিনি ইন্টার মায়ামির নিরাপত্তা দলের সদস্য হিসেবেই কাজ চালিয়ে যাচ্ছিলেন।

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক