হোম > খেলা > ফুটবল

মেসির বিদায়ে এখনো কষ্ট পান বার্সা সভাপতি

লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে (প্যারিস সেন্ট জার্মেই) গিয়ে এর মধ্যে এক মৌসুম কাটিয়ে দিয়েছেন। কিন্তু তাঁর ক্লাব ছাড়ার ফলটা বার্সায় এখনো টাটকা। মেসির শূন্যতা যে এখনো পূর্ণতা পায়নি তা অকপটে স্বীকার করেছেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা।

মেসির অবদানকে স্মরণীয় করে রাখতে বার্সেলোনা উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে ক্লাব সমাবেশে লাপোর্তা বলেছেন, ‘মেসির বিদায় আমাকে কষ্ট দিয়েছে। সে ২০ বছরে আমাদের অনেক গৌরবময় অর্জন এনে দিয়েছে। এজন্য আমরা তাকে সম্মান জানাতে চাই। আর এটা খুব শিগগির হতে পারে। তাকে ছাড়া ক্লাবের এত বছরের অর্জন চিন্তা করা যায় না। সে আমাদের সবকিছু দিয়েছে। তাই আমার কাছে মেসি সব সময় বার্সেলোনার।’ 

মেসির বিদায়ের পর বার্সেলোনা যে তাঁর শূন্যতা পূরণ করতে পারেনি, সে কথা স্বীকার করে ক্লাব সভাপতি লাপোর্তা বলেছেন, ‘সে ছিল এই দলের মূল ভিত্তি। যতক্ষণ না আমরা এর সমাধান করতে পারছি, এটা আমাকে কষ্ট দিচ্ছে। আশা করি আপনারা সমাধানের বিষয়ে পরামর্শ দেবেন। আর যা-ই ঘটুক না কেন, সে যা করেছে তা চিরন্তন।’ 

গত আগস্টে মেসি পিএসজিতে  নাম লেখালে ২০ বছরের সম্পর্ক ছিন্ন হয় বার্সেলোনার সঙ্গে। একটা পর্যায়ে দুই পক্ষ চুক্তির সমঝোতায় এলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়েছে লা লিগার আর্থিক নিয়মকাঠামোর কারণে। মেসিও পিএসজিতে গিয়ে নিজেকে এখনো সেভাবে মেলে ধরতে পারেননি। অন্যদিকে এই মৌসুমটা বার্সার ভালো যায়নি।

মেসির কাছে রেকর্ড হারিয়ে যা বললেন ক্লোসা

উজবেকিস্তানের সামনে শৈশবের নায়ক

কেপ ভার্দেই যেন এই বিশ্বকাপের বিজ্ঞাপন

প্রত্যাখ্যানের চিঠি থেকে বিশ্বকাপের রূপকথা

বড় দলই চ্যাম্পিয়ন হবে, নিশ্চিত আর্জেন্টিনা কোচ

বিশ্বকাপে সর্বোচ্চ গোলসহ আরও যা রেকর্ড গড়েছেন মেসি

অনেক আনন্দ দিয়েছি, আরও দেওয়ার চেষ্টা করব: মেসি

পেনাল্টি মিসের পর অনেক রাগ হচ্ছিল, বলছেন মেসি

মেসির ইতিহাস গড়ার দিনে নকআউটে আর্জেন্টিনা

ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি