হোম > খেলা > ফুটবল

‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ ভিত্তিতে হবে এবারের সাফ

আজকের পত্রিকা ডেস্ক­

হোম-অ্যাওয়ের ফরম্যাটে ছেলেদের সাফ আয়োজন করতে চায় দক্ষিণ এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সাফ। নেপালের কাঠমান্ডুতে আজ অনুষ্ঠিত হয়েছে তাদের নির্বাহী কমিটির সভা। সেখানে এই বিষয়টি গুরুত্ব পেয়েছে। সভা শেষে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল এমনটাই জানিয়েছেন।

এদিকে সূচি অনুযায়ী ১৫ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত মাঠে গড়াবে ছেলেদের সিনিয়র সাফের ১৫তম আসর। যদিও এখনো ভেন্যু চূড়ান্ত হয়নি। তবে হোম অ্যাওয়ে ফরম্যাটে আয়োজন করা নিয়ে হেলাল বলেন, ‘আমরা এই মিটিংয়ে সিনিয়র সাফের টুর্নামেন্টের ফরম্যাট নিয়ে আলোচনা করেছি। সবার সম্মতিতে এটা হোম-অ্যাওয়ে ফরম্যাটে হবে। যদি কোনো কারণে সমস্যা হয়, সে ক্ষেত্রে ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হতে পারে। আরেকটা টুর্নামেন্ট আমরা চূড়ান্ত করেছি, সেটা হলো এ বছরই আমরা ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজন করব। সেই সঙ্গে বছরের ক্যালেন্ডারও অনুমোদন হয়েছে।’

২০২৫ সালে সাফেরও ব্যস্ত সূচি। বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোর মধ্যে ৮ মে থেকে ১৮ মে হবে সাফ অনূর্ধ্ব-বন্ধ চ্যাম্পিয়নশিপ। এরপর ১১ জুলাই থেকে ২১ জুলাই বাংলাদেশের মাটিতে মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফ। একই বছরের সেপ্টেম্বরে মেয়েদের অনূর্ধ্ব-১৭ সাফ। আর অক্টোবরে মাঠে গড়াবে ছেলেদের অনূর্ধ্ব-১৭ সাফ। আর সবচেয়ে বড় আকর্ষণ জুন-জুলাইয়ে ছেলেদের সাফ চ্যাম্পিয়নশিপ।

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক

ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা কোচ