হোম > খেলা > ফুটবল

রোনালদোর ২০০ কোটি টাকার গাড়ির গ্যারেজ দেখালেন জর্জিনা

কদিন আগেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে রোনালদোর প্রেমিকার জর্জিনা রদ্রিগেজের জীবনীভিত্তিক ডকু-সিরিজ ‘আই এম জর্জিনা’। সেই সিরিজের একটি অংশে জর্জিনাকে দেখা গেছে রোনালদোর ২০০ কোটি মূল্যের গাড়ির গ্যারেজে। কয়েক সেকেন্ডের সেই ক্লিপসটিতে দেখা মেলা গাড়িগুলো যে কাউকে তাক লাগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। 

সানস্পোর্টসের মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওটিতে দেখা গেছে রোনালদোর বিলাসবহুল সেই গাড়িগুলো সারিবদ্ধ সাজানো আছে। ভিডিওর একটি অংশে দেখা যায় সারিবদ্ধভাবে দাঁড়ানো আছে পাঁচটি গাড়ি। সেই গাড়ি পাঁচটি ছিল বুগাত্তি চিরন। যাঁর মুল্য ২ মিলিয়ন পাউন্ড। পরের গাড়িটি ছিল ৫ লাখ পাউন্ডের ফেরারি ৫৯৯ জিটিও। সারির তিন নম্বর গাড়িটি ম্যাকলারেন সেনা। এই গাড়িটির মূল্য ৭ লাখ ৫০ হাজার পাউন্ড। 

এই সারির পরের দুটো গাড়ি রোলস রয়েসের। যেখানে একটি হচ্ছে রোলস-রয়েস ফ্যান্টম ড্রপহেড, যার মূল্য ৫ লাখ পাউন্ড। আর অন্য গাড়িটি ছিল রোলস-রয়েস কালিনান। এই গাড়ির দাম ৩ লাখ পাউন্ড। 

অন্য পাশে দেখা যায় এক সারিতে দাঁড় করানো বেশ কিছু সুপারকার। এই পাশেও রয়েছে একটি বুগাত্তি, যেটির বাজার দর ১.৫ মিলিয়ন পাউন্ড। সেই সারিতে আছে ২ লাখ ৭০ হাজার পাউন্ডের একটা লাম্বোরগিনিও। এ ছাড়া আরেক জায়গায় দেখা গেছে বিলাসবহুল মার্সিডিজও।

ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কিত আরও পড়ুন:

পেনাল্টি মিসের হতাশা নিয়ে বিরতিতে ব্রাজিল

পেনাল্টি পেয়েও গোল করতে পারল না ব্রাজিল

নোংরা ফুটবল কেন, ফরাসি সৌরভই ছড়াবেন এমবাপ্পেরা

রোমাঞ্চের আভাস দিচ্ছে স্পেন-পর্তুগাল

ফুটবল কতটা আপন করে নিচ্ছেন মার্কিনরা

বিশ্বকাপ না জিতলে ছোট হয়ে যাব না, বলছেন রোনালদো

আবারও ব্রাজিলের শুরুর একাদশে নেই নেইমার, এক পরিবর্তন

লাল কার্ড দেখা যুক্তরাষ্ট্রের ফুটবলারের নিষেধাজ্ঞা স্থগিত, ফিফাকে ট্রাম্পের ধন্যবাদ

আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দের ফুটবলারদের রাজকীয় বরণ

হাইড্রেশন ব্রেক কি কোচদের নতুন অস্ত্র