হোম > খেলা > ফুটবল

মোরসালিনের গোলে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের প্রথমার্ধেই গোল আদায় করে নিয়েছে বাংলাদেশ। আজ থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে শেখ মোরসালিনের গোলেই লিড নেয় অতিথিরা। 
 
এ দিন ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মাথায় লিড নেয় বাংলাদেশ। মাঝমাঠ থেকে অনেকটা গুছিয়ে আক্রমণে উঠে হাবিয়ের কাবরেরার দল। খানিকটা বাদেই কৌশলটা একটু বদলায় তারা। সরাসরি না গিয়ে ডানপ্রান্ত দিয়ে ভুটানের রক্ষণ ভাঙার চেষ্টা চালায়। বল নিয়ে ছুটতে থাকেন রাকিব হোসেন। তাকে থামানোর চেষ্টায় প্রতিপক্ষের দুজন খেলোয়াড়। কর্নারে যেতেই ঘিরে ধরেন আরো কয়েকজন। এরপর কোনো কুল না পেয়ে রাকিব ক্রস বাড়ান মোরসালিনের উদ্দেশ্যে।

তবে ক্রসটা নিশানা ভেদ না করে সোজা প্রতিপক্ষ গোলকিপারের হাতে চলে যায়। সামনেই দাঁড়ানো মোরসালিন। ততক্ষণে বল ক্লিয়ার করতে গিয়ে হাতছাড়া করে ফেলেন স্বাগতিক গোলকিপার। এমন সুযোগ পেয়ে তাৎক্ষনিক বল জালে জড়ান মোরসালিন। তাতেই ম্যাচে এগিয়ে যায় বাংলাদেশ। 

এ নিয়ে দেশের হয়ে পঞ্চম গোল করলেন মোরসালিন। ভুটানের বিপক্ষে নামার আগে ১১ ম্যাচ খেলা এই ফরোরার্ডের গোল ছিল চারটি। যার মধ্যে আবার গত বছর সাফ চ্যাম্পিয়নশিপেই করেছিলেন চার ম্যাচে দুই গোল।

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক

ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা কোচ