হোম > খেলা > ফুটবল

৭ নারীকে ধর্ষণ করেছেন ম্যানচেস্টার সিটি তারকা!

বেঞ্জামিন মেন্ডি কি তাহলে ক্যারিয়ারের শেষ দেখতে চলেছেন? ম্যানচেস্টার সিটির ডিফেন্ডারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে চলতে থাকা তদন্ত যে ডালপালা মেলতে শুরু করেছে। 

ইংল্যান্ডের চেস্টার ক্রাউন আদালতে দশম শুনানির আগে ভুক্তভোগীরা মেন্ডির বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ এনেছেন। স্থানীয় পুলিশ বলছে, এক-দুজন নয়; ৭ নারী ধর্ষণ করেছেন মেন্ডি। আদালতে দোষী সাব্যস্ত হলে কঠিন শাস্তি হতে পারে তাঁর। শুনানি পর্ব শেষ হতে ছয় সপ্তাহ সময় লাগবে। এরপরেই জানা যাবে মেন্ডির ভবিষ্যৎ। 

২৮ বছর বয়সী মেন্ডি জানুয়ারিতে জামিনে মুক্তি পেলেও পাসপোর্ট জমা রেখেছে আদালত। পুলিশের কাছে অভিযোগ আনা ৭ নারী জানান, তাঁদের আটবার ধর্ষণ, একবার যৌন হেনস্তা ও একবার ধর্ষণের চেষ্টা করা হয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ বলছে, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউন দেওয়া হলেও মেন্ডি নাকি স্বাস্থ্যবিধি ভেঙে এক তরুণীকে গ্রিসে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিলেন। আগের অভিযোগগুলোর ভিত্তিতে আদালতে আগেই নয়টি শুনানি হয়েছে। কোনো ক্ষেত্রেই মেন্ডিকে দোষী সাব্যস্ত করেননি বিচারক। তবে দশম শুনানির পর মেন্ডির কপালে হয়তো খারাপ কিছু অপেক্ষা করছে। 

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক