হোম > খেলা > ফুটবল

লাল কার্ড দেখে ওয়েলশ গোলরক্ষকের রেকর্ড

২০২২ ফুটবল বিশ্বকাপে রেফারিরা হলুদ কার্ড বের করেছিলেন অনেকবার। শুধু লাল কার্ডটাই ছিল বাকি। অবশেষে বিশ্বকাপের ১৭তম ম্যাচে এসে দেখা গেল প্রথম লাল কার্ড। ওয়েলস-ইরান ম্যাচে লাল কার্ড পেলেন ওয়েলশ গোলরক্ষক ওয়েইন হেনেসি। তাতে বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় গোলরক্ষক হিসেবে লাল কার্ড পেলেন ওয়েলশ গোলরক্ষক।

আহমেদ বিন আলি স্টেডিয়ামে  ওয়েলস-ইরান ম্যাচের ৮৫ মিনিটের ঘটনা। মেহেদি তারেমি গোল করার জন্য এগোচ্ছিলেন। তারেমিকে বাজেভাবে ট্যাকল করে বসেন হেনেসি। পরে ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে ওয়েলস গোলরক্ষককে লাল কার্ড দেখান রেফারি। হেনেসির আগে গোলরক্ষকের লাল কার্ড পাওয়ার ঘটনা ঘটেছে দুবার। ১৯৯৪ বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে লাল কার্ড পেয়েছিলেন ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুকা প্যাগলিউচা। এরপর ২০১০ বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক ইতুমেলেং খুনে।

ওয়েলশ গোলরক্ষকের লাল কার্ড পাওয়ায় যেন উপকার হলো ইরানের। শেষ মুহূর্তের জোড়া গোলে ওয়েলসকে ২-০ গোলে হারায় ইরান। এবারের বিশ্বকাপে ইরান খেলেছে দুই ম্যাচ। একটি করে ম্যাচ হেরেছে এবং জিতেছে। যেখানে টুর্নামেন্টটাই ইরান শুরু করেছিল ইংল্যান্ডের বিপক্ষে ৬-২ গোলে হেরে। ২৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ইরান।

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক

ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা কোচ