হোম > খেলা > ফুটবল

শীর্ষস্থান ধরে রাখল মোহামেডান

আজকের পত্রিকা ডেস্ক­

পুলিশকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখল মোহামেডান। ছবি: বাফুফে

এই মোহামেডানকে রুখবে কে? বসুন্ধরা কিংস ও আবাহনীকে হারানোর পর এবার সাদা-কালোদের শিকার পুলিশ ফুটবল ক্লাব। আজ ময়মনসিংহের রফিকউদ্দিন ভূইয়া স্টেডিয়ামে পুলিশকে ৩-১ গোলে হারায় মোহামেডান। চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে আছে আলফাজ আহমেদের দল। বিপরীতে পুলিশ পেল দ্বিতীয় হারের তেতো স্বাদ।

ম্যাচের ৩১ মিনিটে মোহামেডান এগিয়ে যায়। মুজাফফরভের কর্নারে ইমানুয়েল টনি জোরালো হেডে দলকে লিড এনে দেন। ৪০ মিনিটে রিয়াদুল হাসান রাফির ক্রসে মোহামেডানের ব্যবধান দ্বিগুণ করেন ইমানুয়েল সানডে। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে পুলিশ এফসির আল-আমিন এক গোল শোধ করেন।

৭১ মিনিটে দিয়াবাতে মোহামেডানের হয়ে তৃতীয় গোল করেন। মুজাফফরভের দারুণ এক পাস থেকে মালির স্ট্রাইকার বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারের ওপর দিয়ে ঠেলে দেন জালে। এই ম্যাচে গোল করা পুলিশের আল-আমিন ও মোহামেডানের দিয়াবাতে ৫ গোল নিয়ে আছেন শীর্ষে। বিদেশি ফুটবলারদের সঙ্গে গোলের পাল্লা দিয়ে চলেছেন স্থানীয়রাও। শীর্ষ ১০ গোলদাতার মধ্যে ৫ জনই স্থানীয়।

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক