হোম > খেলা > ক্রিকেট

পাপন বলছেন, মাহমুদউল্লাহ বিশ্বকাপে থাকবেন

আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ দুই সিরিজে মাহমুদউল্লাহ রিয়াদকে দলে রাখেনি বাংলাদেশ। বিশ্বকাপের আগে তাঁকে দলে না রাখায় শঙ্কা জেগেছে অভিজ্ঞ ব্যাটারের এবারের ওয়ানডে বিশ্বকাপে খেলা নিয়ে।
 
কিছুদিন আগে তো বিশ্বকাপে মাহমুদউল্লাহর সুযোগ দেখছেন না বলে জানিয়েছেন বিসিবি গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। তবে আজ নাজমুল হাসান পাপন ভিন্ন কিছু শোনালেন। বিসিবি সভাপতি জানিয়েছেন, মাহমুদউল্লাহ বিশ্বকাপে থাকবেন।
 
আজ চেমসফোর্ডে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমনটি জানিয়েছেন পাপন। মাহমুদউল্লাহর সুযোগ পাওয়ার বিষয়ে বিসিবি সভাপতি বলেছেন, ‘মাহমুদউল্লাহ...আমার ধারণা থাকবে, বিশ্বকাপে। হৃদয়-শান্তকে বিশ্রাম দিয়ে কিছুদিন কাউকে খেলানো যাবে, এটা যতটা সহজ। কিন্তু রিয়াদকে স্কোয়াডে রেখে খেলাচ্ছে না (এটা ততটা সহজ নয়)। এটা সবাই চিন্তা করেছে, কেমন হবে ব্যাপারটা, যদি না খেলায় কোনো একটা ম্যাচে (প্রশ্ন উঠতে পারে)। এ বিষয়গুলোই চিন্তা করে (তাঁকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে)। তবে যত চিন্তা ভাবনাই করুক না কেন, বিশ্বকাপের আগে আমাকে সিদ্ধান্ত দিতেই হবে।’
 
জাতীয় দলে উপেক্ষিত থাকলেও মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে এবারে ডিপিএলে ভালো ছন্দেও আছেন মাহমুদউল্লাহ। ১৪ ইনিংসে ৩২.০৭ গড়ে ৪৪৯ রান করেছেন অভিজ্ঞ এই ব্যাটার। কোনো সেঞ্চুরি করতে না পারলেও ফিফটি করেছেন ৫টি।

শেষ ম্যাচ হেরে সিরিজও হারলেন জ্যোতিরা

‘আল্লাহর রহমতে বাংলাদেশ ক্রিকেট ঠিক পথেই এগোচ্ছে’

শেষ ওয়ানডেতে রিশাদের না থাকার তাহলে এই কারণ

টি-টোয়েন্টি সিরিজের আগে নিউজিল্যান্ডের চিন্তা কোথায়

‘বিদেশিদের কাছে আইপিএল আন্তর্জাতিক ক্রিকেটের চেয়েও বড়’

বাংলাদেশের নাহিদা-শারমিনকে শাস্তি দিল আইসিসি

পিএসএলের ফাইনালের আগে দর্শকদের সুখবর দিল পাকিস্তান

অলিখিত ফাইনালে চাপে বাংলাদেশ

কী কারণে নিউজিল্যান্ডের অবসর নেওয়া ক্রিকেটারকে নিষিদ্ধ করল ইংল্যান্ড

ভালো করলেই বাইক পাবেন লিটন-তামিমরা