হোম > খেলা > ক্রিকেট

আফগানিস্তানে কেন বুলেটপ্রুফ গাড়িতে চড়েন রশিদ খান

ক্রীড়া ডেস্ক    

আফগানিস্তানে বুলেটপ্রুফ গাড়িতে ঘোরাফেরা করতে হয় বলে জানিয়েছেন রশিদ খান। ছবি: ক্রিকইনফো

ক্রিকেট বিশ্বে অল্প সময়ে সমীহ জাগানিয়া দল হয়ে উঠেছে আফগানিস্তান। মেজর টুর্নামেন্টে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কার মতো দলগুলোকে হারিয়ে চমকে দিয়েছে আফগানরা। তবে ১৬ বছরে মোহাম্মদ নবী, রশিদ খানরা ঘরের মাঠে এখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারেননি। রশিদ খান জানালেন, নিজের দেশে তাঁকে বুলেটপ্রুফ গাড়িতে ঘোরাফেরা করতে হয়।

কেভিন পিটারসেনের সঙ্গে এক পডকাস্টে রশিদ খান বলেছেন আফগানিস্তানে তাঁর জীবনযাত্রা নিয়ে। আলোচনার এক পর্যায়ে রশিদ খান বলেন, ‘আফগানিস্তানের রাস্তায় আমি হাঁটতে পারি না। আমার বুলেটপ্রুফ গাড়ি আছে।’ আফগান তারকা লেগস্পিনারের কাছে পিটারসেন জানতে চাইলেন, কেন তাঁকে (রশিদ) বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করতে হয়। উত্তরে আফগান লেগস্পিনার বলেন, ‘নিরাপত্তার কারণে বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করি। আপনি ভুল জায়গায় ভুল পরিস্থিতিতে নিশ্চয়ই পড়তে চাইবেন না। আফগানিস্তানে এটা স্বাভাবিক ঘটনা। প্রত্যেকেই ব্যবহার করেন।’

২০২১ সালে যুক্তরাষ্ট্র, ন্যাটো তাদের বাহিনী সরিয়ে নিলে আফগানিস্তানের শাসনক্ষমতায় বসে তালেবান। বিগত চার বছরে তালেবান সরকারের সমালোচনা করে একরকম চক্ষুশূল হয়েছেন রশিদ খান। বিশেষ করে নারী শিক্ষা ও অধিকার নিয়ে তালেবানদের পলিসি নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিবাদ করেন আফগান লেগস্পিনার। এমনকি যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ক্রিকেট খেলাটাই একটা পর্যায়ে তাঁর জন্য অসম্ভব হয়ে গিয়েছিল। পিটারসেনের সঙ্গে আলাপচারিতায় রশিদ খান বলেন, ‘আমি বাইরে বের হতে পারতাম না। ক্রিকেট খেলার কোনো অনুমতি ছিল না। আফগানিস্তানের হয়ে খেলা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল।’

একটা সময় যে রশিদ খানের ক্রিকেটে আসাটাই অসম্ভব হয়ে পড়েছিল, এখন তিনিই রাজত্ব করছেন। লেগস্পিন, গুগলিতে বিশ্বের তারকা ব্যাটারদের বোকা বানাচ্ছেন আফগান তারকা লেগস্পিনার। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫০৪ ম্যাচে ৬.৫৮ ইকোনমিতে নিয়েছেন ৬৮৫ উইকেট। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আফগানিস্তানের হয়ে অভিষেক হয় রশিদের। আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বছরে ২৩১ ম্যাচে নিয়েছেন ৪৩৭ উইকেট। যদিও আফগানিস্তানের জার্সিতে নিজ দেশে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলা হয়নি তাঁর। তবে আফগানিস্তানে প্রায়ই আয়োজন করা হয় তাদের বিভিন্ন ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

রাজনীতি নিয়ে কোনো আগ্রহই নেই লিটনের

তবু আক্ষেপ বাংলাদেশের, ‘হুংকার’ পাকিস্তানের

মুশফিক-তাইজুলের সঙ্গে পাকিস্তান অধিনায়কের কী নিয়ে লেগেছিল

আইপিএল ফাইনালে না গেলেও আইসিসি সভায় কী করবেন পাকিস্তান বোর্ড চেয়ারম্যান

বাংলাদেশকে হারাতে রানের পাহাড় টপকাতে হবে পাকিস্তানকে

সেঞ্চুরির রেকর্ড গড়তে পাকিস্তানকেই বেছে নিলেন মুশফিক

পাকিস্তানের বিপক্ষে মুশফিক আজ যা করলেন, তা বাংলাদেশের আর কেউ পারেননি

পাঁচ বছর আগেই বিদায়ের ইঙ্গিত দিয়েছিলেন ধোনি, আজ কি সেই রাত

লিটনের আক্ষেপ এবং প্রাপ্তির এক ইনিংস

বড় লিডের অপেক্ষায় লাঞ্চে গেল বাংলাদেশ