হোম > খেলা > ক্রিকেট

আইপিএল থেকে বাদ পড়ে নিউজিল্যান্ডের ক্রিকেটারের আরও বড় ধাক্কা

ক্রীড়া ডেস্ক    

কাঁধে চোট পেয়েছেন তারকা অলরাউন্ডার। ছবি: সংগৃহীত

কাঁধের গুরুতর চোটের কারণে অন্তত এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার মিচেল স্যান্টনার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথে দেশে ফিরে স্ক্যান করানোর পর তাঁর বাঁ কাঁধে ‘গ্রেড থ্রি এসিএল’ ইনজুরি ধরা পড়ে।

আইপিএলের এবারের মৌসুমে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলার সময় চোট পান স্যান্টনার। গত ২৩ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে তাঁর কাঁধে সমস্যা হয়। যদিও ওই ম্যাচে নিজের কোটার চার ওভার বল করে ১ উইকেট নেন। তবে চোটের কারণে ব্যাট করতে নামেননি।

নিউজিল্যান্ড ক্রিকেট (এনজডেসি) জানিয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্যান্টনারকে অন্তত এক মাস বিশ্রাম ও পুনর্বাসনে থাকতে হবে। চলতি মাসের শেষদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট এবং জুনের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে তাঁকে পাওয়া যাবে না। পরবর্তী ম্যাচগুলোতে তাঁর ফেরা নির্ভর করবে ফিটনেসের অগ্রগতির ওপর।

আইপিএল ব্যস্ততার কারণে বাংলাদেশ সফরে স্যান্টনারকে পায়নি নিউজিল্যান্ড। কোটি টাকার টুর্নামেন্টের আগের মৌসুমে ২ কোটি রুপিতে মুম্বাইতে নাম লেখান। চলতি মৌসুমেও তাঁকে ধরে রাখে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা। গত মৌসুমে ১৩ ম্যাচে ১০ উইকেট নেন। এবার টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আগে সীমিত সুযোগে ৫ উইকেট শিকার করেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে আবার নিউজিল্যান্ড দলের নেতৃত্বে ফিরতে পারেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

মে দিবসে বিসিবি-বাফুফের বার্তা

নিউজিল্যান্ডের মাথাব্যথার নাম শামীম

ফের অস্ত্রোপচার করালেন ক্লার্ক, দিলেন ভক্তদের সাবধানে থাকার বার্তাও

নতুন সুযোগ পেয়ে লিটনের প্রতি কৃতজ্ঞ শামীম

নিয়তি মেনে নিয়ে শেষ টি-টোয়েন্টির দিকে তাকিয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার ক্রিকেটে ফের সমালোচনার ঝড়, গ্রেপ্তার দুই ক্রিকেটার

সোমবার বুলবুলদের সঙ্গে আইসিসির সভা

বিসিবিতে আমার কোনো লোক নেই: তামিম

শ্রীলঙ্কা ক্রিকেটের হাল ধরলেন সাবেক তিন ক্রিকেটার

শ্রীলঙ্কার কাছে সিরিজ হেরেই গেল বাংলাদেশ