হোম > খেলা > ক্রিকেট

এশিয়া কাপ নিশ্চিত করে নেপালের ইতিহাস

ভক্তদের মনে রাখার মতো আজ একটা দিনই উপহার দিয়েছে নেপাল ক্রিকেট দল। এসিসি প্রিমিয়ার কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ৭ উইকেটে হারিয়েছে নেপাল। তাতে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে উঠেছে নেপালিরা।

কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল শুরু হয়েছে গতকাল। গতকাল টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নেপাল। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ২৭.৩ ওভারে ৯ উইকেটে ১০৬ রান করেছিল আরব আমিরাত। রিজার্ভ ডেতে আজ খেলা শুরু হলে ৩৩.১ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে যায় মধ্যপ্রাচ্যের এই দল। ১১৮ রান তাড়া করতে নেমে বেশ চাপে পড়ে যায় নেপাল। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা নেপালিদের স্কোর দাঁড়ায় ৮ ওভারে ৩ উইকেটে ২২ রান। এখান থেকেই প্রতিরোধ গড়েন গুলশান ঝা ও ভীম শারকি। দুই ব্যাটার চতুর্থ উইকেটে ৯৫ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। ৩০.৩ ওভারে জয় নিশ্চিত করে নেপাল।

ফাইনালে সেরা হয়েছেন গুলশান। ৮৪ বলে ৩ চার ও ৬ ছয়ে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ২ ওভার বোলিং করে ১০ রান দিয়ে নেন ১ উইকেট। আর ফাইনালে নেপালের বোলারদের মধ্যে সেরা বোলিং করেছেন ললিত রাজবংশী। ৭.১ ওভার বোলিং করে ১৪ রান দিয়ে নেন ৪ উইকেট। ২ ওভার মেডেনও দিয়েছেন নেপালের এই বাঁহাতি স্পিনার। টুর্নামেন্ট-সেরা হয়েছেন সন্দীপ লামিচানে। ১৩ উইকেট নিয়েছেন নেপালের এই লেগ স্পিনার। ব্যাটিংয়ে করেছেন ৫৫ রান।

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর সুসংবাদ-দুঃসংবাদ দুটোই পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

আইসিসির মাসসেরার পুরস্কার পেলেন মুশফিক

দেড় যুগ পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে লিটনের বদলি নিল বাংলাদেশ

বাংলাদেশকে অনায়াসে ধবলধোলাই করল অস্ট্রেলিয়া

একাই খেললেন হৃদয়, টেনেটুনে ১০০ পেরোল বাংলাদেশ

ধবলধোলাই এড়ানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে জয়ের ধারায় জ্যোতিরা

সিরিজ হারা বাংলাদেশের সামনে এবার মান বাঁচানোর লড়াই

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ