হোম > খেলা > ক্রিকেট

র‌্যাঙ্কিংয়ে ফারিয়ার বড় লাফ

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে হ্যাটট্রিক করেছিলেন ফারিহা ইসলাম তৃষ্ণা। টানা তিন বলে অস্ট্রেলিয়া এলিসে পেরি, সোফি মলিনেক্স ও বেথ মুনিকে ফিরিয়ে দিয়েছিলেন। ৪ ওভারে ১ মেডেনসহ ১৯ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। তাঁর এমন দুর্দান্ত বোলিংয়ের পরও ম্যাচটি হেরেছিল বাংলাদেশ; খুইয়েছিল সিরিজ।

অস্ট্রেলিয়ার জয়ে ফারিয়ার সেই কৃতিত্ব ম্লান হয়ে গেলেও সেদিনের সেই দুর্দান্ত বোলিংয়ের সুফল বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই পেসার পেলেন আইসিসি র‍্যাঙ্কিংয়ে। গতকাল মেয়েদের টি-টোয়েন্টির বোলিংয়ের হালনাগাদ র‍্যাঙ্কিংয়ের বড় লাফ দিয়েছেন তিন। ৪৮ ধাপ উত্তরণে উঠে এসেছেন ৮৭ নম্বরে।

শুধু ফারিয়ারই নয়, র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের আরও দুই বোলার রাবেয়া খান ও নাহিদা আক্তারেরও। ৫ ধাপ উত্তরণে ১৬তম অবস্থানে উঠে এসেছেন রাবেয়া। ২ ধাপ উত্তরণে ২৪তম নাহিদা।

মেয়েদের টি-টোয়েন্টি বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানটি ধরে রেখেছেন ইংল্যান্ডের সোফি একলেস্টন।

অস্ট্রেলিয়ায় কেমন চলছে বাংলাদেশের অনুশীলন

‘দীর্ঘ একটা সময় বাংলাদেশের সেরা খেলোয়াড় ছিলেন সাকিব’

আমিরাতে হতে যাচ্ছে এশিয়া কাপ

পাকিস্তানের বিপক্ষে ক্রিকেটারদের পারফরম্যান্সে অসন্তুষ্ট ওয়েস্ট ইন্ডিজ কোচ

এবার জয় নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশের মেয়েদের হার

বাংলাদেশ সিরিজ সামনে রেখে যেভাবে প্রস্তুত হচ্ছে অস্ট্রেলিয়া

যুক্তরাষ্ট্রের ক্রিকেটারকে নিষিদ্ধ করল আইসিসি

ম্যাচসেরা হয়ে ছেলেকে নিয়ে রশিদ খানের আবেগঘন পোস্ট

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের প্রথম দিনের অনুশীলন কেমন হলো