হোম > খেলা > ক্রিকেট

বোর্ড থেকে সরে যাওয়ার পরও নিরাপত্তা বাড়ল সৌরভের

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির দায়িত্বে না থাকলেও সৌরভ গাঙ্গুলী ঠিকই আছেন ক্রিকেটের সঙ্গে। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন তিনি। এবার জোরদার করা হয়েছে তাঁর নিরাপত্তাব্যবস্থাও। আগের চেয়ে বেশি নিরাপত্তাকর্মী পাচ্ছেন ভারতের সাবেক এই অধিনায়ক।

পশ্চিমবঙ্গ সরকার সৌরভের নিরাপত্তাব্যবস্থা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি পুলিশের এক সূত্রের। ওয়াই ক্যাটাগরি থেকে জেড ক্যাটেগরিতে নেওয়া হয়েছে সৌরভের নিরাপত্তাব্যবস্থা। এক সূত্র ভারতীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘তাঁর (গাঙ্গুলী) ভিভিআইপি নিরাপত্তার মেয়াদ চলে যাওয়ার পর নিরাপত্তা প্রটোকল পর্যালোচনা করা হয়েছে। গাঙ্গুলীর নিরাপত্তাব্যবস্থা বাড়িয়ে নেওয়া হয়েছে জেড ক্যাটাগরিতে। নতুন নিরাপত্তাব্যবস্থা অনুযায়ী সাবেক ক্রিকেটারকে ৮ থেকে ১০ জন পুলিশ সদস্য নিরাপত্তা দেবেন।’ ওয়াই নিরাপত্তা প্রটোকলের অধীনে আগে স্পেশাল ব্রাঞ্চের তিনজন পুলিশ পেতেন সৌরভ। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিন কর্মী তাঁর (সৌরভ) বেহালার বাড়ি পাহাড়ার দায়িত্বে ছিলেন।

২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (ক্যাব) সভাপতির দায়িত্বে ছিলেন সৌরভ। ২০১৯-এর মার্চে দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টা হিসেবে যোগ দেন তিনি। এরপর ২০১৯-এর ২৩ অক্টোবর থেকে ২০২২-এর ১৮ অক্টোবর পর্যন্ত বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব পালন করেন ভারতের সাবেক এই বাঁহাতি ব্যাটার। সৌরভের পর এখন ভারতীয় বোর্ড প্রধানের দায়িত্ব পালন করছেন রজার বিনি।

ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো আশরাফুলকে

জাতীয় লিগে নাঈম-মাহফিজুলের সেঞ্চুরি

শেষ ১৭ বলে ৪৬ রান করে জিতল ভারত

ত্রিদেশীয় সিরিজ জেতার পুরস্কার পেল আফগানিস্তান

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে চ্যাম্পিয়ন আফগানিস্তানের ‘টার্গেট’ আরও বড়

আইপিএলে নতুন ভূমিকায় পোলার্ড

টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন

কোহলির বিরুদ্ধে গুরুতর অভিযোগ সাবেক ভারতীয় ক্রিকেটারের

‘রানার এবারও না খেলা বাংলাদেশের জন্য অনেক বড় ধাক্কা’

১১ বোলার ব্যবহার করেও কাজ হয়নি বিসিবি একাদশের