হোম > খেলা > ক্রিকেট

টি-টোয়েন্টিতে যে রেকর্ড আবারও গড়ার সুযোগ বাংলাদেশের

টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে বাংলাদেশ তিন সংস্করণের মধ্যে তুলনামূলক ভালো খেলেছে টি-টোয়েন্টিতে। এ বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জয়ের অভ্যাস দারুণ রপ্ত করেছে বাংলাদেশ। বাংলাদেশের সামনে সুযোগ থাকছে পুরোনো রেকর্ড নতুন করে গড়ার। 

সাকিব আল হাসানের নেতৃত্বে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ বছর বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। ঘরের মাঠে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে। সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ এরপর আয়ারল্যান্ডকে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হারায়। আফগানিস্তানকেও ২-০ ব্যবধানে ধবলধোলাই করে বাংলাদেশ। ঘরের মাঠের সিরিজ শেষে সাইফ হাসানের নেতৃত্বে বাংলাদেশ এরপর এশিয়ান গেমসে জেতে ব্রোঞ্জ। এরপর নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ ইতিহাস গড়ে নিউজিল্যান্ডে। নেপিয়ারের ম্যাকলিন পার্কে নিউজিল্যান্ডকে গত বুধবার ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ, যা নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের (নিউজিল্যান্ড) মাঠে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো জয় বাংলাদেশের। এরই মধ্যে জয়ের সংখ্যাটা ১০-এ নিয়ে গেছে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে আগামীকাল জিতলে এ বছর ১১টি টি-টোয়েন্টি জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের ইতিহাসে এক বছরে যৌথ সর্বোচ্চ জয়ের রেকর্ড। এর আগে ২০২১ সালে ১১ টি-টোয়েন্টি ম্যাচ জিতেছিল বাংলাদেশ। 

নিজেদের ইতিহাসে বাংলাদেশ এক বছরে সর্বোচ্চ ২৭ টি-টোয়েন্টি খেলে ২০২১ সালে। সেবার ১১ জয়ের বিপরীতে বাংলাদেশ হেরেছে ১৬ ম্যাচ। ১১ জয়ের ৭টিই বাংলাদেশ জিতেছিল মিরপুরে। ২০২১-এর আগস্টে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এরপর সেপ্টেম্বরে নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারায় বাংলাদেশ। বাকি ৪ জয়ের দুটি এসেছিল জিম্বাবুয়ের বিপক্ষে হারারে স্পোর্টস ক্লাবে। আর সংযুক্ত আরব আমিরাত-ওমানে যৌথভাবে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশ পেয়েছিল ২টি জয়। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ হারিয়েছিল ওমান ও পাপুয়া নিউগিনিকে। 

এক বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে বেশি জয়: 

সাল           ম্যাচ      জয়   পরাজয়   টাই পরিত্যক্ত
২০২১          ২৭       ১১       ১৬     ০      ০ 
২০২৩         ১৩       ১০       ২       ০      ১ 
২০১৬         ১৬        ৭        ৮       ০     ১ 
২০২২         ২১       ৬        ১৪     ০      ১ 
২০১৮         ১৬      ৫         ১১     ০      ০

নিশাঙ্কার সেঞ্চুরিতে সুপার এইটে শ্রীলঙ্কা

বাবর-আফ্রিদিকে ছাড়াই খেলবে পাকিস্তান!

প্রধান নির্বাচক পদে লিপু কি আর থাকছেন

ভারতের চতুর্থ সারির দলের কাছে হারবে পাকিস্তান, মনে করেন সাবেক ভারতীয় ওপেনার

পরিবারের কাছে যেতেই পারি, অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাখ্যায় বিসিবি সভাপতি

ইংল্যান্ডকে কাঁপিয়ে তবেই হারল ইতালি

‘ভারত-পাকিস্তানের পার্থক্য আকাশ-পাতাল’

বাংলাদেশ ক্রিকেটে সাকিবের ভবিষ্যৎ নিয়ে কী বললেন নান্নু

‘পাকিস্তান ক্রিকেট ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায় এটি’

নাটকীয় জয়ে সেমিফাইনালে বাংলাদেশ