হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপে সাকিবদের সঙ্গে কাজ করবেন শ্রীরাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের সঙ্গে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে কাজ করবেন ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফিস।

২০২২ এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশ দলের সঙ্গে একই দায়িত্ব পালন করেছিলেন শ্রীরাম। তখন এই ভারতীয় কোচের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি ছিল কয়েক মাসের। এবারও শুধু বিশ্বকাপে কাজ করবেন তিনি।

শাহরিয়ার নাফিস বলেছেন, ‘বিশ্বকাপের জন্যই শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়েছে বিসিবি।’ ভারতের কন্ডিশন ও মাঠ সম্পর্কে শ্রীরামের ভালোই জানা। সেই অভিজ্ঞতা থেকেই কাজ করবেন সাকিব আল হাসানদের সঙ্গে।

কিছুদিন আগেই শ্রীরামের সঙ্গে চুক্তি করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ২০২৪ আইপিএলে লক্ষ্ণৌর সহকারী কোচের দায়িত্বে থাকবেন শ্রীরাম।

এর আগে ২০১৬ সালে স্পিন-বোলিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ার কোচিং সেট-আপে যোগ দিয়েছিলেন শ্রীরাম। বোলিং কোচের ভূমিকায় ছিলেন ছয় বছর। পরে অস্ট্রেলিয়া দলের সহকারী কোচও ছিলেন। তখন অস্ট্রেলিয়ার প্রধান কোচ ছিলেন ল্যাঙ্গার। এই দুই কোচের অধীনে অস্ট্রেলিয়া ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২১-২২ অ্যাশেজ জিতেছিল।

শ্রীরাম ইসিবি লেভেল-৩ যোগ্যতাসম্পন্ন একজন কোচ। আইপিএল ২০২৩ পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্পিন-বোলিং কোচ হিসেবে ছিলেন। ২০২২ এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি সাকিব আল হাসানদের টেকনিক্যাল পরামর্শক ছিলেন।

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

ক্যাচ মিসের খেসারত দিয়ে ভারতের কাছে হারল বাংলাদেশ

এবারও হাত মেলাননি বাংলাদেশ-ভারতের অধিনায়কেরা

অস্ট্রেলিয়া সিরিজ থেকে এক পরিবর্তন নিয়ে জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর সুসংবাদ-দুঃসংবাদ দুটোই পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

আইসিসির মাসসেরার পুরস্কার পেলেন মুশফিক

দেড় যুগ পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে লিটনের বদলি নিল বাংলাদেশ

বাংলাদেশকে অনায়াসে ধবলধোলাই করল অস্ট্রেলিয়া

একাই খেললেন হৃদয়, টেনেটুনে ১০০ পেরোল বাংলাদেশ