হোম > খেলা > ক্রিকেট

রানা-রিশাদদের সুখবর দিল আইসিসি

ক্রীড়া ডেস্ক    

রিশাদ হোসেন-নাহিদ রানাদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। ছবি: সংগৃহীত

বল তো নয়, যেন আগুনের গোলা ছোড়েন নাহিদ রানা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির পাশাপাশি বাউন্সার তো মারেনই। লেংথের পরিবর্তন করে ব্যাটারদের রীতিমতো নাভিশ্বাস তোলেন তিনি। ছন্দে থাকা রানা এবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে পেয়েছেন তাঁর পারফরম্যান্সের স্বীকৃতি।

ছেলেদের সাপ্তাহিক হালনাগাদ র‍্যাঙ্কিং আজ হালনাগাদের পর বাংলাদেশের ক্রিকেটারদের অবস্থানের অনেক পরিবর্তন হয়েছে। ওয়ানডেতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়ে ৬৪ নম্বরে উঠে এসেছেন রানা। বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ৪৪৭। গত পরশু মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ১০ ওভারে ৩২ রানে ৫ উইকেট নিয়ে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। এই নিয়ে ১০ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে দুইবার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন রানা। চলমান নিউজিল্যান্ড সিরিজে দুই ওয়ানডে মিলে পেয়েছেন ৬ উইকেট।

রানার সতীর্থদেরও উন্নতি হয়েছে সদ্য হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে। ১০ ধাপ এগিয়েছেন রিশাদ হোসেন। সমান ৪৫৯ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন ও নেপালের ললিত রাজবংশীর সঙ্গে যৌথভাবে ওয়ানডেতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে যৌথভাবে ৫৮ নম্বরে রিশাদ। বাঁহাতি পেসার শরীফুল ইসলাম ৫০১ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই ৩৯ নম্বরে অবস্থান করছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ৪ ও ৩ উইকেট নিয়েছেন রিশাদ ও শরীফুল।

তানজিদ হাসান তামিম ১০ ধাপ এগিয়ে বর্তমান ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৪০ নম্বরে উঠে এসেছেন। দ্বিতীয় ওয়ানডেতে ৫৮ বলে ৭৬ রানের ইনিংস খেলে বাংলাদেশের ৬ উইকেটের জয়ে দারুণ অবদান রাখেন তিনি। এক ধাপ এগিয়ে শান্ত অবস্থান করছেন ৪৩ নম্বরে।

ওয়ানডেতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আফগানিস্থানের লেগ স্পিনার রশিদ খান। তাঁর রেটিং পয়েন্ট ৭০৫। আর ৮২৩ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ড্যারিল মিচেল।

লঙ্কান ক্রিকেট বোর্ডকে সরে দাঁড়াতে বলেছে সরকার

‘বাবার দোয়া ক্রিকেট বোর্ড’ বিতর্কে সাঈদ ইব্রাহিম যা বললেন

মোস্তাফিজ কি কাল খেলবেন

ভয়ংকর পিচের কারণে ওয়েস্ট ইন্ডিজে ম্যাচ বাতিল

আইসিসির চাকরি ছাড়ছেন পিসিবির সাবেক সিইও

মাদক পরীক্ষায় ধরা পড়ে তদন্তের মুখে পাকিস্তানি ক্রিকেটার

বাংলাদেশকে হারিয়ে সমতায় শ্রীলঙ্কা

রানাকে ওয়াকার ইউনিসের সঙ্গে তুলনা করলেন বাংলাদেশ কোচ

মোস্তাফিজের দল কিনতে ১৬ কোটি টাকা খরচ করেছেন ইংল্যান্ডের ফুটবলার

বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি