হোম > খেলা > ক্রিকেট

‘পাকিস্তানকে ছাড়া বিশ্বকাপ হবে, কিন্তু ভারতকে ছাড়া নয়’

ক্রীড়া ডেস্ক    

পাকিস্তান ইউটার্ন নেবে সেটা আগেই জানতেন হরভজন। ছবি: সংগৃহীত

ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসেও আলোচনায় পাকিস্তান। এই ইস্যুতে গত দুদিন ধরেই ভারতের সাবেক ক্রিকেটারদের তোপের মুখে পড়েছে তারা। সবশেষ পাকিস্তানকে খোঁচা দিলেন হরভজন সিং। পাকিস্তানকে ছাড়া বিশ্বকাপ হলেও ভারতকে ছাড়া হবে না বলেই মনে করেন তিনি।

বাংলাদেশের সমর্থনে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বর্জনের ঘোষণা দিয়েছিল পাকিস্তান সরকার। শেষ পর্যন্ত আইসিসির চেয়ারম্যান ইমরান খাজা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলে সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির বৈঠকের পর ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসে পাকিস্তান সরকার। হরভজনের মতে, ভারতের বিপক্ষে না খেললে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে যেত পাকিস্তান। সে ক্ষতির হাত থেকে বাঁচতেই সিদ্ধান্ত বদলেছে তারা।

সংবাদ সংস্থা এএনআইকে হরভজন বলেন, ‘অনেক দেরিতে হলেও পাকিস্তান বুঝতে পেরেছে যে তাদেরকে ছাড়াও বিশ্বকাপ চলবে, কিন্তু ভারতকে ছাড়া নয়। শুরুতে তারা অনেক কিছু্‌ই বলছিল যে, বাংলাদেশের পাশে থাকবে এবং বিশ্বকাপ খেলবে না। এটাই যদি ভাবনা হয়, তাহলে করে দেখাক। আমরা আগেও বলেছি, পাকিস্তান এটা করবে না। আগেই বলেছি ইউটার্ন নেবে এবং শেষ পর্যন্ত ভারত ম্যাচ খেলবে। কারণ ম্যাচটি না খেললে আর্থিক ক্ষতি অনেক হবে। এই বিষয়টির কথা ভেবেই তারা খেলতে আসবে।’

ভারত ম্যাচ না খেললে পাকিস্তানের সম্ভাব্য শাস্তির বিষয়টি নিয়েও কথা বলেছেন হরভজন, ‘এখানে আর্থিক ক্ষতির পরিমাণ অনেক বেশি। ম্যাচ না খেললে পাকিস্তানের নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা থাকত। আইসিসি তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করত এবং ভবিষ্যতে কোনো টুর্নামেন্ট আয়োজন করতে পারত না। এ জন্যই শেষ পর্যন্ত পাকিস্তান ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে।’

এর আগে পাকিস্তান সরকারের ভারত ম্যাচ বর্জনের ঘোষণার পর হরভজন বলেছিলেন, ‘তারা যদি সত্যিই তারা মনে করে, এরকম কিছু করতে পারবে (ভারত ম্যাচ বর্জন) তাহলে এই সিদ্ধান্তে অনড় থাকুক। দেখি তাদের সেই সাহস আছে কি না। এটা আসলে সম্পূর্ণ একটা নাটক। মানুষকে বিভ্রান্ত করার জন্যই তারা এটা করছে। পাকিস্তান বোঝাতে চায় যে তারা বাংলাদেশের পাশে আছে।’

সুপার ওভারে ম্যাচ মানেই আফগানিস্তানের ‘বেহাল দশা’

চার দিনেই তাহলে শেষ আফগানিস্তানের বিশ্বকাপ

আয়ারল্যান্ডকে বিধ্বস্ত করে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

মেয়েদের বিপিএল শুরুর দিনক্ষণ জানাল বিসিবি

ভারত ম্যাচের সেই দুঃসহ স্মৃতি কি মনে পড়ছে আফগান এই ক্রিকেটারের

প্রতিশোধ নিতে দেড় বছরের অপেক্ষায় ছিল আফগানিস্তান, কিন্তু…

ডাবল সুপার ওভারের ম্যাচে আফগানদের কাঁদিয়ে দক্ষিণ আফ্রিকার জয়

মোদি স্টেডিয়ামে আজ যা ঘটেছে, তা আগে কখনোই হয়নি

৩ কোটি রুপিতে পিএসএলে নতুন দলে রিশাদ

ভারত শক্তিশালী দল, পাকিস্তানের জন্য কঠিন হবে