হোম > খেলা > ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিপদে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। ছবি: ফাইল ছবি

সিলেট থেকে কলম্বো—গতকাল দুই ভেন্যু থেকে দুই রকম সংবাদ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সিলেটে নিউজিল্যান্ড ‘এ’ দলকে বাংলাদেশ হারালেও কলম্বোতে শ্রীলঙ্কার যুব দলের কাছে হেরেছেন আজিজুল হাকিম তামিম। ২৪ ঘণ্টা না পেরোতেই আজ চট্টগ্রামে নেমেছে বাংলাদেশ নারী ইমার্জিং দল বিপাকে পড়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ শুরু হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নেমে ব্যাটিং ধস নেমেছে বাংলাদেশের। ৩১ রানে শেষ ৬ উইকেট হারিয়ে স্বাগতিকেরা ২০০ রানও করতে পারেনি। ১৮০ রানের লক্ষ্যে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভারে ৩ উইকেটে ৭১ রান করেছে দক্ষিণ আফ্রিকা।

সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কিগোমোটসো রাপু। দলীয় ১৮ রানে ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। ষষ্ঠ ওভারের পঞ্চম বলে সাথী রানী বর্মনকে কট এন্ড বোল্ড করেন দক্ষিণ আফ্রিকার লেগস্পিনার ডেলমারি টাকার। উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন বাংলাদেশ অধিনায়ক শারমিন সুলতানা। দ্বিতীয় উইকেটে ইশমা তানজিম ও শারমিন গড়েন ৪৪ রানের জুটি। ১৫তম ওভারের প্রথম বলে তানজিমকে ফিরিয়ে জুটি ভাঙেন লিয়া জোনস।

১৪.১ ওভারে ২ উইকেটে ৬২ রানে পরিণত হওয়ার পর রান তোলার গতি কিছুটা কমে যায় বাংলাদেশের। সাড়ে চারের কাছাকাছি রানরেটটা নেমে যায় ৪-এর নিচে। একটা পর্যায়ে স্বাগতিকদের স্কোর ছিল ৩৭.১ ওভারে ৪ উইকেটে ১৪৮ রান। এখান থেকেই বাংলাদেশের ইনিংসে ধস নামার শুরু। ৪৭.৫ ওভারে ১৭৯ রানে গুটিয়ে যায় শারমিনের দল। ইনিংস সর্বোচ্চ ৫২ রান করেন সুমাইয়া আক্তার। ৭৩ বলের ইনিংসে মেরেছেন ৬ চার।

দক্ষিণ আফ্রিকার টাকার ৯ ওভারে ৩২ রানে নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন গান্দি পাপামা লুমেলা জাফতা ও লুয়েন্দা এলিলে এনজুজা। জোনস, আলেক্সান্দ্রা ক্লেয়ার ক্যান্ডলার ও জিন্তলে লান্দেলা আফিউই কুলা নিয়েছেন একটি করে উইকেট।

‘বুড়ো’ সাব্বিরকে ফিরিয়ে মালয়েশিয়া সিরিজের দল দিল বিসিবি

‘অস্ট্রেলিয়ার ৭০ রানে ৭ উইকেট নেওয়া বাংলাদেশের জন্য অসম্ভব না’

ইংল্যান্ড দলে ফিরতে চান বেন স্টোকস

ম্যাচ শেষ হওয়ার আগেই নতুন কোচ পেল পাকিস্তান

অস্ট্রেলিয়ায় কেমন চলছে বাংলাদেশের অনুশীলন

‘দীর্ঘ একটা সময় বাংলাদেশের সেরা খেলোয়াড় ছিলেন সাকিব’

আমিরাতে হতে যাচ্ছে এশিয়া কাপ

পাকিস্তানের বিপক্ষে ক্রিকেটারদের পারফরম্যান্সে অসন্তুষ্ট ওয়েস্ট ইন্ডিজ কোচ

এবার জয় নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশের মেয়েদের হার