হোম > খেলা > ক্রিকেট

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একাদশে দুটি পরিবর্তন নিয়ে নামছে স্বাগতিকেরা। অবসর ভেঙে ফেরা নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল রয়েছেন ছুটিতে। তাঁর জায়গায় দলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ নাঈম। তাসকিন আহমেদকেও দেওয়া হয়েছে বিশ্রাম। তাঁর জয়গায় খেলছেন আরেক পেসার ইবাদত হোসেন। 

তামিমের অনুপস্থিতিতে লিটন দাস বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন। ডিএল মেথডে প্রথম ওয়ানডে ১৭ রানে হেরে গেছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ জয় ছাড়া কোনো উপায় নেই বাংলাদেশের। ডিপিএলে দারুণ পারফরম্যান্স করে ওয়ানডে দলে সুযোগ পান নাঈম। সর্বশেষ ২০২১ সালের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন এই বাঁহাতি ব্যাটার। আর অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে আফগানিস্তান। 

বাংলাদেশের একাদশ: 
লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

আফগানিস্তান একাদশ:  
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই,  সেলিম সাফি।

টি-টোয়েন্টিতেও ফিরলেন মোসাদ্দেক, দলে আর কারা আছেন

জিম্বাবুয়ের কাছে ভরাডুবির পর দুঃসংবাদ পেলেন শান্ত- মুশফিকরা

জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

বাংলাদেশকে ব্যাটিং শেখাল জিম্বাবুয়ে

সাকিবের রেকর্ডে ভাগ বসালেন তাইজুল

অলিম্পিকে ক্রিকেট খেলার সুযোগ আছে কি বাংলাদেশের

জিম্বাবুয়ে সিরিজে কখন খেলতে পারবেন লিটন

হতাশার মাঝে সুখবর পেল বাংলাদেশ

চ্যাম্পিয়ন ভারতকে ধবলধোলাই করে আয়ারল্যান্ডের ইতিহাস

নিউজিল্যান্ড টেস্টের মাঝেই অবসরের ঘোষণা স্টোকসের