হোম > খেলা > ক্রিকেট

কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরব হলেন মাহমুদউল্লাহও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটা সংস্কার আন্দোলন নিয়ে বাংলাদেশ গত কয়েক দিন ধরেই উত্তপ্ত। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করছেন আন্দোলন। শরীফুল ইসলাম, তাওহীদ হৃদয় থেকে শুরু করে মুশফিকুর রহিম, তামিম ইকবালসহ অনেক ক্রিকেটারই আন্দোলন নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। দেশে চলমান আন্দোলন নিয়ে সরব হলেন মাহমুদউল্লাহ রিয়াদও।

সিনিয়র ক্রিকেটারদের মধ্যে মুশফিক গতকাল সকালে কোটা আন্দোলন নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। মুশফিকের দীর্ঘদিনের সতীর্থ তামিম দেশে চলমান আন্দোলন নিয়ে গত রাতেই নীরবতা ভেঙেছেন। তামিমের পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পর চলমান আন্দোলন নিয়ে মুখ খুললেন মাহমুদউল্লাহও। বাংলাদেশ সময় বুধবার রাত ১১টা ৫৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মাহমুদউল্লাহ বলেছেন, ‘বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। কারণ প্রতিটি ছাত্রছাত্রীর জীবন অমূল্য। ব্যক্তিগতভাবে আমি এই পরিস্থিতির দ্রুত সমাধান আশা করছি। আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন।’

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের রক্তমাখা ছবি সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে নিয়মিতই। অনেকে প্রাণ বিসর্জনও দিয়েছেন। সৌম্য সরকারের চাওয়া, আর কোনো প্রাণ যেন না ঝরে চলমান আন্দোলনে। দেশে চলমান উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে সৌম্য নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গত রাতে লিখেছেন, ‘কোনো সংঘাত না, আলোচনার মাধ্যমে সমাধান হোক সব সমস্যার। প্রার্থনা করি, আর কোনো মা যেন সন্তান না হারায়। শান্তি ফিরে আসুক সবার জীবনে।’

হৃদয়, শরীফুল, তামিম, মুশফিকদের মতো অনেক ক্রিকেটারই কোটা সংস্কার আন্দোলন নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন। তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, তানজিদ হাসান তামিম সবার চাওয়া, দেশের পরিস্থিতি যেন দ্রুত স্বাভাবিক হয়ে ওঠে। তবে আজ সকাল  ৯টা পর্যন্ত মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান কারও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কোটা আন্দোলন নিয়ে।

আরও পড়ুন:

নারী বিপিএল ৩ মাস পেছাল বিসিবি

নাহিদ রানার প্রশংসায় পাকিস্তান কোচ

শোয়েব আখতার-মাশরাফিদের মতো কোনো ‘এক্সপ্রেস’ নাম চান না রানা

পাকিস্তানকে হারিয়েই ইফতার করতে গেল বাংলাদেশ

বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে খেলে সাড়ে ৩ কোটি টাকা পেল স্কটল্যান্ড

মিরপুরে বাংলাদেশের বিপক্ষে লজ্জার রেকর্ড পাকিস্তানের

নাহিদ রানার পাঁচে পাঁচ, একাই কাঁপাচ্ছেন পাকিস্তানকে

বিসিবি নির্বাচনের অনিয়ম তদন্তে ক্রীড়া পরিষদের কমিটি গঠন

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান

পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ