হোম > খেলা > ক্রিকেট

মাদক পরীক্ষায় ধরা পড়ে তদন্তের মুখে পাকিস্তানি ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    

ডোপ টেস্টে পজিটিভ মোহাম্মদ নাওয়াজ। ছবি: সংগৃহীত

বিনোদনমূলক মাদক নিয়েছিলেন। আর সেটাই কাল হয়ে যেতে বসেছে মোহাম্মদ নাওয়াজের। ডোপ টেস্টে ‘পজিটিভ’ হওয়ার পর এই অলরাউন্ডারের বিরুদ্ধে বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

নাওয়াজের পজিটিভ হওয়া এবং তাঁর বিরুদ্ধে পিসিবির তদন্তের খবর দিয়েছে ক্রিকইনফো। পিসিবি সংশ্লিষ্ট এক সূত্র ক্রিকেট ভিত্তিক এই ওয়েবসাইটকে জানিয়েছে, ঘটনাটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে জানানো হয়েছ এবং এই ঘটনায় পিসিবি যথাযথ আইনি প্রক্রিয়া শুরু করেছে।

জানা গেছে, এ বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে মাদক পরীক্ষায় নাওয়াজের নমুনায় এই পজিটিভ ফল আসে। ৩২ বছর বয়সী এই স্পিনিং অলরাউন্ডার টুর্নামেন্টে পাকিস্তানের হয়ে সাতটি ম্যাচেই খেলেছিলেন। ১৫ রানের পাশাপাশি নিয়েছিলেন ৭ উইকেট। তবে সুপার এইট পর্ব থেকেই বিদায় নিয়েছিল পাকিস্তান।

এই ঘটনার সরাসরি প্রভাব পড়েছে তাঁর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ক্যারিয়ারেও। ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘ভাইটালিটি ব্লাস্টে’ সারের হয়ে খেলার চুক্তিটি বাতিল হয়ে গেছে।

বিশ্বকাপের পরই সারের সঙ্গে পুরো মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন নাওয়াজ। পিসিবি তাঁকে অনাপত্তিপত্রও (এনওসি) দিয়েছিল। চলতি সপ্তাহে সারের পক্ষ থেকে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা থাকলেও মাদক-কাণ্ডের খবর আসার পর তা বাতিল করা হয়েছে।

নওয়াজের পজিটিভ হওয়া এবং তাঁর বিরুদ্ধে পিসিবির তদন্তের খবর দিয়েছে ইএসপিএনক্রিকইনফো। পিসিবি সংশ্লিষ্ট এক সূত্র ইএসপিএনক্রিকইনফোকে জানিয়েছেন, ঘটনাটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে জানানো হয়েছ এবং এই ঘটনায় পিসিবি যথাযথ আইনি প্রক্রিয়া শুরু করেছে।

বাংলাদেশ দলের চমক সাকলাইনকে বেশি উচ্ছ্বসিত না হওয়ার পরামর্শ মায়ের

লঙ্কান ক্রিকেট বোর্ডকে সরে দাঁড়াতে বলেছে সরকার

‘বাবার দোয়া ক্রিকেট বোর্ড’ বিতর্কে সাঈদ ইব্রাহিম যা বললেন

মোস্তাফিজ কি কাল খেলবেন

রানা-রিশাদদের সুখবর দিল আইসিসি

ভয়ংকর পিচের কারণে ওয়েস্ট ইন্ডিজে ম্যাচ বাতিল

আইসিসির চাকরি ছাড়ছেন পিসিবির সাবেক সিইও

বাংলাদেশকে হারিয়ে সমতায় শ্রীলঙ্কা

রানাকে ওয়াকার ইউনিসের সঙ্গে তুলনা করলেন বাংলাদেশ কোচ

মোস্তাফিজের দল কিনতে ১৬ কোটি টাকা খরচ করেছেন ইংল্যান্ডের ফুটবলার