হোম > খেলা > ক্রিকেট

আবার বললেন আমির

বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারবে না ভারত

ক্রীড়া ডেস্ক    

পাকিস্তানের সাবেক পেসারের বিশ্বাস, সুপার এইট থেকেই বিদায় নেবে ভারত। ছবি: সংগৃহীত

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে হট ফেভারিট ভারত। বিশ্লেষক এবং সাবেক ক্রিকেটাররা দলটিকে শিরোপা জেতার অন্যতম দাবিদার বলেই মনে করছেন। তবে ভারতকে নিয়ে একের পর এক অবাক করা মন্তব্য করেই যাচ্ছেন মোহাম্মদ আমির। তাঁর মতে, টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত।

এমন মন্তব্য করে বেশ সমালোচিত হয়েছেন আমির। এরপরও নিজের অবস্থান বদলাচ্ছেন না সাবেক এই পেসার। আরও একবার জানালেন, একই গ্রুপে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দুটি দল থাকায় শেষ আট থেকেই বিদায় নিতে হবে সূর্যকুমার যাদবের দলকে। আমিরের মতে, ভারতের চেয়ে সবদিক থেকে ভালো ক্রিকেট খেলছে তারা। সুপার এইটের ‘এ’ গ্রুপে ভারতের সঙ্গী দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে।  

পাকিস্তানের এক টিভি শোতে আমির বলেন, ‘এটা (ভারত সেমিফাইনালে খেলতে পারবে না) কেবলই আমার ব্যক্তিগত মতামত ছিল। ভারত খারাপ দল সেটা আমি বলছি না। তাদের ব্যাটারদের ফর্মের যে অবস্থা এবং গোটা দল যেভাবে নিজেদের মেলে ধরেছে, সেসবের ওপর ভিত্তি করে একটা বিশ্লেষণ করেছি। আমার মনে হয়, এই গ্রুপে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ভারতের চেয়ে ভালো ক্রিকেট খেলছে। তাই আমি ভারতকে সেমিফাইনালের জন্য বেছে নেইনি।’

নিজের মন্তব্যের ওপর জোর দিয়ে আমির বলেন, ‘আমার মতামত পছন্দ করবেন নাকি করবেন না, সেটা আপনার ব্যাপার। আপনি কি আমাকে বলতে জোর করবেন যে ভারত ফাইনালে খেলবে? তারা ফাইনালে খেলুক বা না খেলুক, আমার তাতে কী! আমার শুধু মনে হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সেমি-ফাইনালে খেলবে। কারণ তারা পরিপূর্ণ ক্রিকেট খেলছে। ভারত যদি ফাইনালে খেলে তো ভালো। আমার তো কিছু যায় আসে না।’

শেষ পর্যন্ত আমিরের ভবিষ্যদ্বাণী সত্যি হয় কি না সেটা সময়ই বলে দেবে। তবে ফর্মের বিবেচনায় ভারতকে নিয়ে সাবেক পেসারের মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করার মতো মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। লম্বা সময় ধরে টি-টোয়েন্টিতে দুর্দান্ত ফর্ম পার করছে ভারত। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় তারা। ওই বিশ্বকাপের পর এখন পর্যন্ত ৪৫ ম্যাচ খেলে মাত্র ছয়টিতে হেরেছে এশিয়ান দলটি। তবে এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্র এবং নামিবিয়ার বিপক্ষে ভারতের পারফরম্যান্স কিছুটা শঙ্কা তৈরি করেছে ভক্তদের মনে।

পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে চিন্তার কারণ বৃষ্টি

শূন্যের হ্যাটট্রিক করা অভিষেকেই আস্থা ভারতের

সুপার এইটের শুরুটা কেমন হবে পাকিস্তানের

সেদিন কোচের সামনে কেন বোতল ছুড়ে মেরেছিলেন পাকিস্তান অধিনায়ক

বিশ্বকাপের মাঝপথে দেশে ফেরার কথা ভাবতেও পারছেন না অস্ট্রেলিয়ার স্পিনার

ভাষাশহীদদের প্রতি ক্রিকেটারদের শ্রদ্ধা

চেনা ভেন্যুই কি এগিয়ে রাখছে পাকিস্তানকে

বিপিএলের পারিশ্রমিক বুঝে পাননি নাসির

সান্ত্বনার জয়ে বিশ্বকাপ শেষ অস্ট্রেলিয়ার

পাকিস্তান বাংলাদেশে আসছে ৯ মার্চ, সব ম্যাচ মিরপুরে