হোম > খেলা > ক্রিকেট

শেষ বিকেলে মুমিনুলকে হারানোর আক্ষেপ নিয়ে বাংলাদেশের ৩০১

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সেঞ্চুরি করে শান্ত ব্যাট উঁচিয়ে ধরলেও মুমিনুল আউট হয়েছেন সার্ভাস নাইন্টিনের ঘরে। ছবি: বিসিবি

শুরুর চাপ সামাল দিয়ে নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হকের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। প্রথম দিন শেষে ভালো অবস্থানেই আছে স্বাগতিকেরা। ভালো ব্যাটিংয়ের মাঝেও আক্ষেপ হয়ে থাকল শেষ বিকেলে মুমিনুল হকের বিদায়।

মিরপুর টেস্টের প্রথম দিন শেষে ৩০১ রানে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। লিটন দাস ৮ এবং মুশফিকুর রহিম ৪৮ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নামবেন। সেঞ্চুরির পর ১০১ রান বিদায় নেন শান্ত। তাঁর দেখানো পথে হেঁটেও খুব কাছ থেকে ফিরে এসেছেন মুমিনুল। সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন তিনি।

চিরায়ত স্পিন উইকেটের বদলে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মিরপুরে তৈরি হয়েছে সবুজ উইকেট। পেসারদের স্বর্গে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলামকে হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। শাহিন শাহ আফ্রিদির করা ইনিংসের সপ্তম ওভারে মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে ধরা পড়েন জয় (৮ রান)। কিছুক্ষণ পর সাদমান (১৩ রান) হাসান আলীর শিকার হলে ৩২ রানে ২ উইকেটের দলে পরিণত হয় বাংলাদেশ।

শুরুর এই ধাক্কার মনে করিয়ে দিচ্ছিল বাংলাদেশের ব্যাটিং দুর্দশার কথা। কিন্তু এই দুর্দশার চিত্র আজ সামনে আসেনি শান্ত-মুমিনুলের কল্যাণে। তৃতীয় উইকেটে এই দুজন রীতিমতো ভুগিয়েছেন পাকিস্তানের বোলারদের। ১৭০ রানের জুটি গড়ে চাপ সামালের পাশাপাশি বাংলাদেশকে বড় সংগ্রহের ভীত গড়ে দেন শান্ত-মুমিনুল।

সেঞ্চুরি করে শান্ত যখন ফিরলেন, তখন বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয়েছে ২০১ রান। বাংলাদেশের অধিনায়ক এদিন পুরোপুরি টেস্ট মেজাজি ব্যাটিং করেননি। সুযোগ পেলেই খেলেছেন হাত খুলে। ১২ চার এবং ২ ছক্কায় সাজানো তাঁর ১৩০ বলের ইনিংস। মুমিনুল ব্যাট করেছেন টেস্টের চাহিদা মিটিয়েই। বাঁহাতি ব্যাটারের সামনে ছিল এই সংস্করণে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরি করার রেকর্ড। কিন্তু ৯ রানের আক্ষেপ নিয়ে ডাগআউটে ফিরতে হয়েছে তাঁকে। ব্যক্তিগত ৯১ রানে নোমান আলীর বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন মুমিনুল। ১০ বাউন্ডারিতে সাজানো তাঁর ইনিংস। এর আগে সবশেষ ২০২৪ সালের সেপ্টেম্বরে কানপুর টেস্টে ভারতের বিপক্ষে কাঙ্ক্ষিত অঙ্ক স্পর্শ করেছিলেন। সে অপেক্ষাটা আরও বাড়ল মুমিনুলের।

বাকি ৬ উইকেট হাতে রেখে বাংলাদেশ কতদূর এগোবে সেটা নির্ভর করছে মুশফিক এবং লিটনের ওপর। শান্ত এবং মুমিনুরের পর বড় ইনিংস খেলার পথে ফিফটি থেকে ২ রান দূরে থাকা মুশফিক। সামনে সবুজ উইকেটে প্রথম দিন বাংলাদেশের পতন হওয়া চার উইকেটের তিনটাই নেন পাকিস্তানের পেসাররা। শানিহ এবং হাসান ছাড়াও একটা উইকেট নিয়েছেন মোহাম্মদ আব্বাস।

চাপের মুখে শান্তর কাউন্টার অ্যাটাকের প্রশংসায় মুমিনুল

সেঞ্চুরি মিস করে মুমিনুল বললেন, ‘বউ হয়তো একটু বকা দেবে’

সেঞ্চুরির রেকর্ডে দুই ‘ব্র্যাডম্যানে’র পেছনে শান্ত

পাকিস্তান ম্যাচের মাঝেই আইসিসির সেরাদের তালিকায় রানা

সেঞ্চুরি করেই ‘চুমু’টা আসলে কাদের দেন শান্ত

পাকিস্তানকে দেখেশুনে খেলছেন শান্ত-মুমিনুল

বাংলাদেশে এসেছেন পাকিস্তান ক্রিকেটের চেয়ারম্যান

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ফিরেছেন তাসকিন

বাংলাদেশ ম্যাচের আগমুহূর্তে বড় দুঃসংবাদ পেল পাকিস্তান

মদ্যপানের ঘটনায় ওয়ার্নারকে ধুয়ে দিলেন তাঁর আইনজীবী