হোম > খেলা > ক্রিকেট

নিউজিল্যান্ড সফরে সাকিবের বিকল্প হচ্ছেন কে?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না সাকিব আল হাসান। তাঁর ছুটি মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বিষয়টি নিয়ে গতকাল সংবাদমাধ্যমকে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘যার বিশ্রাম প্রয়োজন, তাকে বিশ্রাম দিতেই হবে।’ 

সাকিব ছুটি পাওয়ায় শুরু হয়েছে নতুন জল্পনা। তাঁর শূন্যস্থান পূরণ করা হবে, নাকি ১৭ জনের বাংলাদেশ দল নিউজিল্যান্ড সফরে যাবে?

নির্বাচকদের সঙ্গে কথা বলে জানা গেল, যদি ১৮ জনের দল যায়, এবার জাতীয় লিগে সর্বোচ্চ রান সংগ্রাহক ফজলে মাহমুদ রাব্বি অন্তর্ভুক্ত হতে পারেন। বিষয়টি চূড়ান্ত হবে আজ। 

বাংলাদেশের সর্বশেষ দুটি নিউজিল্যান্ড সফরেও ছিলেন না সাকিব। এবারও তারকা অলরাউন্ডারকে রেখেই যেতে হচ্ছে দলকে। 

আগামীকাল পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্ট শেষ হচ্ছে বাংলাদেশের। কিন্তু মুমিনুল হক-মুশফিকুর রহিমদের ফুসরতের সময় কই? টেস্ট শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরেই যে নিউজিল্যান্ডগামী উড়োজাহাজে চড়তে হচ্ছে তাঁদের! রাত ১টায় এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে দেশ ছাড়ার কথা দলের। 

সাধারণত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাত্রায় সিঙ্গাপুর বা মালয়েশিয়ায় ট্রানজিট নেওয়া হয়। এবার একটু ব্যতিক্রম হচ্ছে। এ যাত্রায় মুমিনুলদের ট্রানিজট হচ্ছে দুবাই। স্বাভাবিকভাবেই ভ্রমণের দৈর্ঘ্যও বড় হচ্ছে। 

নতুন বছরের শুরুতেই নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে শুরু প্রথম টেস্ট। ক্রাইস্টচার্চে শেষ টেস্ট ৯ জানুয়ারি থেকে। 

নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে এখনো জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। সাকিব ছাড়া সেই গেরো খোলা আরও কষ্টসাধ্য হতে চলেছে।

পাকিস্তানে উড়াল দিলেন রানা

আমাকে দেশে ফেরাতে সেভাবে কেউই উদ্যোগ নেয়নি: সাকিব

আফগান ক্রিকেটারকে বাঁচাতে জরুরি রক্তের খোঁজে ভাইয়ের আর্তি

এবার বাংলাদেশ সফরের আগে কী পরিকল্পনা করছে পাকিস্তান

সালমান খানের কাছে ‘ক্ষমা’ চাইল রাজস্থান

পোল্যান্ডের জাতীয় দলে বান্দরবানের শাকিব

বৃষ্টিতে ফুটবল-আড্ডায় সময় কাটিয়েছেন লিটন-তামিমরা

ভারতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা অন্তর্বর্তী সরকারের বড় ভুল সিদ্ধান্ত: সাকিব

ই-সিগারেট টেনে জেল-জরিমানার মুখে ভারতীয় ক্রিকেটার

পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, টিকিটের টাকা ফেরত দেবে বিসিবি