হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের ম্যাচের পর দিল্লিতে কেন খেলা হচ্ছে না

ক্রীড়া ডেস্ক    

দিল্লিতে সবশেষ ওয়ানডে হয়েছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা। ছবি: ক্রিকইনফো

আগামী মাসে শ্রীলঙ্কাকে আতিথেয়তা দেবে ভারত। যার মধ্যে একটা ওয়ানডে হওয়ার কথা দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। তবে এবার এই মাঠে ম্যাচ আয়োজন পড়ে গেছে শঙ্কার মুখে। যেখানে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের পর এই মাঠে আর কোনো ওয়ানডেই হয়নি।

১৩ ডিসেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হওয়ার কথা ভারত-শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডে। তবে অরুণ জেটলি স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ না হওয়ায় ম্যাচটি অন্য ভেন্যুতে সরিয়ে নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’র এক প্রতিবেদনে বলা হয়েছে, অরুণ জেটলি স্টেডিয়ামের আউটফিল্ডকে বালুভিত্তিক সার্ফেসে রূপান্তরের কাজ চলছে। এই সংস্কারকাজ শেষ হতে আরও তিন থেকে চার মাস সময় লাগতে পারে।

সংস্কার করতে তিন থেকে চার মাস সময় লাগলে ২০২৭ আইপিএলের আগে অরুণ জেটলি স্টেডিয়ামে কোনো ম্যাচ আয়োজনের সম্ভাবনা কম। এ বছরের সেপ্টেম্বরে ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি ম্যাচটাই দিল্লিতে সবশেষ কোনো আন্তর্জাতিক ম্যাচ। ওয়ানডে হয়েছে আরও আগে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটাই অরুণ জেটলিতে সবশেষ কোনো ওয়ানডে।

ঘরের মাঠে বিরাট কোহলিকে দেখতে উন্মুখ হয়ে আছেন দিল্লির সমর্থকরা। তবে সংস্কার কাজ শেষ না হওয়ায় সেই অপেক্ষাও অনিশ্চয়তায় পড়েছে। কোথায় হতে পারে ভারত-শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডে, সে সম্পর্কেও কিছু জানা যায়নি। দ্য হিন্দুকে সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, কাজ শেষ হতে প্রায় চার মাস লাগবে। মুল্লানপুর, লক্ষ্ণৌসহ দেশের প্রায় ৭৫ শতাংশ ভেন্যুতে বালুভিত্তিক আউটফিল্ড রয়েছে। এতে পানি নিষ্কাশনব্যবস্থা ভালো হয়। আর বৃষ্টি বাগড়া দিলেও চিন্তার কোনো কারণ নেই। বৃষ্টির পর দ্রুত মাঠ খেলার উপযোগী করা সম্ভব হয়।’ দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) দিল্লির রঞ্জি ট্রফির হোম ম্যাচগুলোও সংস্কারকাজের কারণে পালাম এলাকার এয়ারফোর্স কমপ্লেক্স গ্রাউন্ডে সরিয়ে নিয়েছে।

ভারত-শ্রীলঙ্কা শুধু এ বছরের শেষে ওয়ানডেই খেলবে না। টি-টোয়েন্টি সিরিজেও মুখোমুখি হবে দুই দল। ১৩ ডিসেম্বর দিল্লিতে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডে। আইপিএলের নিলামের দিন বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে মাঠে গড়াবে দ্বিতীয় ওয়ানডে। আহমেদাবাদে ১৯ ডিসেম্বর হবে তৃতীয় ওয়ানডে।

টি-টোয়েন্টি সিরিজও হবে তিনটি আলাদা ভেন্যুতে। ২২ ডিসেম্বর রাজকোটে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টি-টোয়েন্টি। কটকে ২৪ ডিসেম্বর মাঠে গড়াবে দ্বিতীয় টি-টোয়েন্টি। পুনেতে ২৭ ডিসেম্বর হবে তৃতীয় টি-টোয়েন্টি।

বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ দেখতে ৯ লাখ আবেদন

‘প্রিয়’ খুলনার বিপক্ষে এবারও আল-আমিনের সেঞ্চুরি, আসাদুজ্জামানের পাঁচ

দক্ষিণ আফ্রিকার কোচ-ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি

নির্বাচকেরাই কেন সাবেক ভারতীয় ক্রিকেটারের ‘টার্গেট’

তামিমরা সক্ষম না বলে বিপিএল হচ্ছে না: আসিফ আকবর

লুঙ্গিকে ছাড়াই বাংলাদেশ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা

ভরাডুবির পরও চিন্তিত নন অস্ট্রেলিয়ার কোচ

সেরা অবস্থানে আফগানিস্তান, বাংলাদেশ কোথায়

সিরিজ জিতেও ভারতকে সতর্ক করলেন গম্ভীর

শিরোপা জয়ের পর শাস্তি পেল পাকিস্তান