হোম > রাজনীতি

খালেদা জিয়ার বাড়ির সামনে ফের অতিরিক্ত পুলিশ: শায়রুল কবির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে ফের অতিরিক্ত পুলিশ মোতায়েনের দাবি করেছে বিএনপি।

আজ শনিবার বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এই দাবি করেন। তিনি বলেন, বাড়ির সামনে ও দুই পাশে সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে, শনিবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় প্রবেশের রাস্তায় চেকপোস্ট বসায় পুলিশ। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার সেদিন সাংবাদিকদের বলেছিলেন, হঠাৎ করে রাত সাড়ে ৯টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের ৭৯ নম্বর রোডের ১ নম্বর বাসভবনে (ফিরোজায়) অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এই সড়কের দুই পাশেই চেকপোস্ট বসানো হয়েছে।  

তবে শনিবার কেন ফের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে তা নিয়ে কথা বলতে রাজি হয়নি পুলিশ।

এদিকে আজ শনিবার রাজধানীড় গোলাপবাগ মাঠে সমাবেশ করছে বিএনপি। সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে দলটির কার্যালয়ের সামনে অন্তত চার শর বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এর আগে নাশকতার মামলায় গতকাল শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:

গণভোটের রায় বাস্তবায়নসহ ৩ দাবি এনসিপির, সংবিধান সংশোধন কমিটি বিলুপ্তির আহ্বান

নিজেদের দ্বন্দ্ব ঢাকতেই বিরোধী দল রাজপথে নাটক করছে: রিজভী

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় জামায়াতের গভীর শোক

‘দলে জামায়াতের আদর্শের বিস্তার ঘটেছে’ অভিযোগ তুলে এনসিপি নেতার পদত্যাগ

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন চান ৬৭ নেত্রী

বিএনপি নেতা-কর্মীরা বিভিন্নভাবে মানুষকে নাজেহাল করেছেন: জামায়াত আমির

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

দুর্গাপূজার নিরাপত্তায় জামায়াতও দায়িত্বশীল ভূমিকা রাখবে: শফিকুর রহমান

দেশ উগ্র ডানপন্থার ট্রেনে উঠে গেছে: মাহফুজ আলম

সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা: তীব্র নিন্দা ও প্রতিবাদ এনসিপির