হোম > ছবি

জার্মানির বিপক্ষে ইকুয়েডরের ঐতিহাসিক জয়

এভাবেও ফিরে আসা যায়—নিউইয়র্কে গত রাতে ইকুয়েডরের খেলা দেখলে জনপ্রিয় এই গান মনে পড়াটাই স্বাভাবিক। চারবারের চ্যাম্পিয়ন জার্মানি ম্যাচের দুই মিনিটেই এগিয়ে গিয়েছিল। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইকুয়েডর। ২-১ গোলে জিতে শেষ বত্রিশের টিকিট কেটেছে লাতিন আমেরিকার দলটি। এর আগে ২০০৬ বিশ্বকাপে শেষ ষোলোতে উঠেছিল ইকুয়েডর। চলুন তাহলে দেখে নেওয়া যাক ছবিতে ছবিতে জার্মানি-ইকুয়েডর ম্যাচের কিছু ঘটনা।

পিছিয়ে থেকেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইকুয়েডর। জার্মানির বিপক্ষে ২-১ গোলে জিতে ‘ই’ গ্রুপের তৃতীয় দল হিসেবে ইকুয়েডর বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে। লাতিন আমেরিকার দলটির ফুটবলারদের হাসিমুখই বলে দিচ্ছে সবকিছু। ছবি: এএফপি
এগিয়ে থেকেও জিততে পারল না জার্মানি। হারের পর এভাবেই হতাশ হয়ে পড়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ছবি: এএফপি
এই নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপ খেলছেন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। গতকাল নিউইয়র্কে ইকুয়েডরের কাছে ২-১ গোলে হারলেও নয়্যারের মুখে দেখা গেছে হাসি। ছবি: এএফপি
দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে নকআউট পর্বে উঠেছে ইকুয়েডর। এর আগে সবশেষ ২০০৬ ফুটবল বিশ্বকাপে শেষ ষোলোতে উঠেছিল দলটি। গত রাতে নিউইয়র্কে জার্মানির বিপক্ষে ২-১ গোলে জয়ের পর এভাবেই আবেগপ্রবণ হয়ে পড়েন ইকুয়েডর গোলরক্ষক এরনান গালিন্দেস। ছবি: এএফপি
৭৬ মিনিটে জার্মান রক্ষণদুর্গ ভেদ করে অসাধারণ গোল করেন ইকুয়েডর মিডফিল্ডার গনসালো প্লাতা। দলের দ্বিতীয় গোল করার পর এভাবেই বাঁধভাঙা উদযাপন শুরু করেন ফুটবলাররা। শেষ পর্যন্ত প্লাতার গোলেই ইকুয়েডর জিতেছে ২-১ গোলে। ছবি: এএফপি
জার্মানির বিপক্ষে ২-১ গোলের অসাধারণ জয়ের পর ইকুয়েডর কোচ সেবাস্তিয়ান বেকাচেসের বাঁধভাঙা উচ্ছ্বাস এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল। ম্যাচ শেষে দলটির ফরোয়ার্ড হোর্দি কাইসেদোর সঙ্গে এভাবেই হাসিমুখে দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন বেকাচেসে। ছবি: এএফপি
নিউইয়র্কের জয়ের আনন্দ ছড়িয়ে পড়েছে ইকুয়েডরেও। জার্মানির বিপক্ষে ২-১ গোলে জয়ের পর এভাবেই ইকুয়েডরের রাজধানী কিটোতে গাড়ি থেকে ভক্ত-সমর্থকেরা পতাকা উড়িয়েছেন। ছবি: এএফপি

দিনের ছবি (২৬ জুন, ২০২৬)

ফিরলেন নেইমার, ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

দিনের ছবি (২৫ জুন, ২০২৬)

রোনালদোর রেকর্ড, পারল না ইংল্যান্ড, নকআউটে কলম্বিয়া

দিনের ছবি (২৪ জুন, ২০২৬)

জোড়া গোলে রাঙালেন মেসি-এমবাপ্পে-হালান্ড, নকআউটে আর্জেন্টিনা-ফ্রান্স

দিনের ছবি (২৩ জুন, ২০২৬)

সৌদি আরবকে উড়িয়ে দিল স্পেন, মিসরের ইতিহাস

হাজারতম ম্যাচে জাপানের চার গোল, কুরাসাও গোলরক্ষকের বীরত্ব

হাইতির বিদায়ঘণ্টা বাজিয়ে ব্রাজিলের জয়