হোম > ছবি

রাখের উপবাস

আপনজনের মঙ্গল কামনায় সনাতন ধর্মাবলম্বীরা কার্তিক মাসের শেষার্ধের প্রতি শনি ও মঙ্গলবার উপবাস পালন করে থাকেন। নারায়ণগঞ্জের বারদী লোকনাথ আশ্রমে সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন শেষে তাঁরা এই উপবাস ভঙ্গ করেন।

প্রতিবছর কার্তিক মাসের শেষ ১৫ দিনের প্রতি শনি ও মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীরা এই ‘রাখের উপবাস’ উৎসব উদ্‌যাপন করে থাকেন। এই উৎসব ‘কার্তিক ব্রত’, ‘গোঁসাইর উপবাস’ কিংবা ‘ঘৃত প্রদীপ প্রজ্বালন’ নামেও পরিচিত। এই উৎসবকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বারদীতে লোকনাথ ব্রহ্মচারীর মন্দির বিশেষ রূপ ধারণ করে।

দেশের দূরদূরান্ত থেকে ভক্তরা এই মন্দিরে সমবেত হন। ভক্তদের বিশ্বাস, বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে বাঁচতে কার্তিক মাসে উপবাস পালন করে আশ্রম প্রাঙ্গণে প্রদীপ ও ধূপ জ্বালাতে বলেছিলেন বাবা লোকনাথ। তখন থেকে প্রতিবছর সনাতন ধর্মাবলম্বীরা এই উৎসব উদ্‌যাপন করে আসছেন।

আশ্রমে ব্রত উদ্‌যাপনে আসা ভক্তদের সঙ্গে কথা বলে জানা যায়, এই ব্রতের আগের দিন সংযম করতে হয়। তারপর উপবাস থেকে সন্ধ্যার আগে তাঁরা ধূপ-প্রদীপ ইত্যাদি নিয়ে আরাধনায় বসে যান।

আরাধনায় বসে প্রদীপ জ্বালানোর পর কথা বলা বারণ। সংযম, মনোব্রতের মাধ্যমে একাগ্রচিত্তে লোকনাথকে ডাকতে হয়। প্রদীপের আলো নিভে গেলে মন্দির থেকে চাল-কলা প্রসাদ পুণ্যার্থীদের মাঝে বিতরণ করা হয়।

দুপুরের পর থেকে ভক্তদের আগমন ঘটে বারদী লোকনাথ আশ্রমে। ছবি: হাসান রাজা

দিনের ছবি (২৭ অক্টোবর, ২০২৬)

দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬)

দিনের ছবি (২৫ অক্টোবর, ২০২৬)

দিনের ছবি (২৪ অক্টোবর, ২০২৬)

দিনের ছবি (২৩ অক্টোবর, ২০২৬)

দিনের ছবি (২২ অক্টোবর, ২০২৬)

আবিরের রঙে আনন্দ-বিষাদে দেবী প্রতিমা বিসর্জন

দিনের ছবি (২১ অক্টোবর, ২০২৬)

দিনের ছবি (২০ অক্টোবর, ২০২৬)

দিনের ছবি (১৯ অক্টোবর, ২০২৬)