হোম > জাতীয়

গার্মেন্টস শিল্পে অসন্তোষ দমনে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের গার্মেন্টস বা তৈরি পোশাকশিল্প ঘিরে চলমান অসন্তোষ দমনে কঠোর অবস্থানে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই বিক্ষোভের সঙ্গে প্রকৃত শ্রমিকেরা নয়, বহিরাগতরা জড়িত বলে জানিয়েছেন উপদেষ্টারা।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে চলমান পরিস্থিতি মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর এই বার্তা দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা হাসান আরিফ ও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

হাসান আরিফ বলেন, চারদিকে যে শ্রমিক অসন্তোষ হচ্ছে, বিশৃঙ্খলা হচ্ছে। এসব বিশৃঙ্খলা শ্রমিকরা করছেন না। যারা করছেন তাদের অধিকাংশই বহিরাগত।

তিনি আরো বলেন, দেশের অর্থনীতিকে বাঁচাতে হলে আমাদের কঠোর পদক্ষেপ নিতে হবে।

শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, গার্মেন্টস শিল্পে অস্থিরতা সৃষ্টিতে আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় কিছু প্রভাবশালী লোক জড়িত বলে তাঁরা জানতে পেরেছেন। এ বিষয়ে বিএনপির উচ্চমহলে কথা বলা হবে, যাতে তারা তাদের লোকজনকে নিবৃত্ত রাখে। 

আসিফ বলেন, ‘আজ থেকেই সরকার কঠোর অবস্থানে যাবে। খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।’

আরও খবর পড়ুন:

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, হাতে তুলে দিলেন ক্রাউন প্রিন্সের চিঠি

১১ জুলাইয়ের মধ্যে স্বাভাবিক প্রসবকক্ষ স্থাপন না করলে সব ক্লিনিকের লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি শুরু

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

৩৪ বিচারককে বদলি

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

ফজলুল হকের মৃত্যুতে দেশ একজন প্রখ্যাত শিক্ষাবিদ ও লেখককে হারাল: প্রধানমন্ত্রী

২৭তম বিসিএস: বঞ্চিত আরও ৭৮ জনকে নিয়োগ

সালমান শাহর লাশ উত্তোলনে ম্যাজিস্ট্রেট নিয়োগ