হোম > জাতীয়

সরষের মধ্যে ভূত আছে কি–না গভীর ভাবে খতিয়ে দেখা হবে: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পদ্মা সেতুর পিলারে বারবার ফেরির ধাক্কা লাগার বিষয়টি কোনো ষড়যন্ত্র কি–না তা খতিয়ে দেখতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

আজ শুক্রবার বিকেলে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর নির্মাণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন সেতুমন্ত্রী। 

তিনি বলেন, এই সেতু এখন পুরো জাতির সম্পদ, জাতীয় ভাবে মানুষ আহত হয়েছে এবং মানুষের অনুভূতিতে আঘাত লেগেছে। অতীতেও পদ্মাসেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনো এ সেতুর পেছনে দেশ–বিদেশে ষড়যন্ত্র লেগে আছে। 

সরষের মধ্যে ভূত আছে কি–না তাও গভীর ভাবে খতিয়ে দেখা হবে বলেও উল্লেখ করেন সেতুমন্ত্রী। 

সেতুর নির্মাণকাজের অগ্রগতির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, পদ্মাসেতুর সার্বিক অগ্রগতি ৮৭ দশমিক ২৫ ভাগ। মূল সেতুর কাজের অগ্রগতি ৯৪ দশমিক ২৫ ভাগ, আর্থিক অগ্রগতি ৯০ দশমিক ১৮ ভাগ। 

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

এ সময় সেতু বিভাগের সচিব আবু বক্কর ছিদ্দিক ও প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: সংবাদ সম্মেলনে স্পিকার

গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি: বঙ্গভবন

পদত্যাগপত্রে যা লিখেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ পরবর্তী জরুরি সংবাদ সম্মেলন বিকেল ৫টায়

সাহাবুদ্দিনের পদত্যাগে আরও একা হয়ে পড়বেন শেখ হাসিনা

যেসব কারণে শূন্য হয় পদ, যেভাবে নির্বাচিত হন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে কিছু জানা নেই: স্পিকার

লুটপাট-অর্থ পাচারের কারণে দেশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল