হোম > জাতীয়

ঈদের ছুটির পর অফিস ৯টা থেকে ৪টা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কমাতে আগামী ২০ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে আরও বলা হয়েছে-ঈদের ছুটির পর দেশের সব সরকারি, আধা–সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় হবে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত। পাশাপাশি সুপ্রিম কোর্ট, ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময় নিজ নিজ কর্তৃপক্ষ নির্ধারণ করবে। পবিত্র রমজান উপলক্ষে বর্তমানে অফিস চলছে সকাল নয়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত।

এর আগে গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে ঈদের ছুটি এক দিন বাড়ানোর সিদ্ধান্ত হয়। এ জন্য ২০ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। ফলে ছুটি শুরু হবে ১৯ এপ্রিল থেকেই। কারণ, ১৯ এপ্রিল পবিত্র শবে কদর উপলক্ষে ছুটি। এর মানে এবারের পবিত্র ঈদুল ফিতরের ছুটি কমপক্ষে পাঁচ দিন হচ্ছে। তবে চাঁদ দেখা সাপেক্ষে যদি ৩০ রোজা পূর্ণ হওয়ার পর পবিত্র ঈদ হলে ছুটি আরও এক দিন বাড়বে।

আরও খবর পড়ুন:

আট জেলা: বন্যার পর ছড়িয়ে পড়ছে রোগবালাই

ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিতে চীনে যাচ্ছেন মন্ত্রী মাহবুব আনাম

জেনারেল মঞ্জুরের কথায় ৪০ জন অফিসার হাত তুলে সমর্থন জানালেন

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াবে অর্থনীতি: মির্জা ফখরুল

উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা, সিলেট-সুনামগঞ্জেও সতর্কতা

পুরোনো প্রকল্প নিয়ে বিতর্ক, নতুন সফটওয়্যারে দুদক

চট্টগ্রামে বন্যায় ৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত: অর্থমন্ত্রী

বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায়: ফখরুল

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

ঢাকায় জুলাই মামলা: অভিযোগপত্রের তিন গুণ চূড়ান্ত প্রতিবেদন