হোম > জীবনধারা > রেসিপি

রাতের হালকা খাবারে থাক কলার থোড় ভাজি

ফিচার ডেস্ক

ছবি: আফরোজা খানম মুক্তা

রাতে রান্না করতে ইচ্ছা করছে না। গরম ভাতের সঙ্গে কলার থোড় ভাজি দিয়ে উদর পূর্তি করুন। স্বাদে অনন্য এই খাবারের রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

কলার থোড়কুচি চার কাপ, ডিম দুটি, পেঁয়াজকুচি আধা কাপ, কাঁচা মরিচ পাঁচ-ছয়টা, কালিজিরা এক চা-চামচ, শুকনা মরিচ দুটি, হলুদগুঁড়া, মরিচগুঁড়া, ধনিয়াগুঁড়া আধা চা-চামচ করে, লবণ ও চিনি স্বাদমতো, সয়াবিন তেল আধা কাপ এবং ঘি দুই টেবিল চামচ।

প্রণালি

কলার থোড় মোটা খোসা ফেলে কাটার সময় সুতার মতো অংশ আঙুল দিয়ে জড়িয়ে ফেলে দিতে হবে। পরে আলুভাজির মতো কেটে নিন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে শুকনা মরিচ ও কালিজিরার ফোড়ন দিন। পরে ডিম দিয়ে ঝুরি করে ভেজে নিন। তারপর থোড়কুচি, পেঁয়াজকুচি, আদা-রসুনবাটা, হলুদগুঁড়া, মরিচগুঁড়া, ধনিয়াগুঁড়া, লবণ-চিনি দিয়ে ঢাকনাসহ রান্না করুন। পরে কাঁচা মরিচ, চিনি, ঘি দিয়ে নেড়েচেড়ে লবণ দেখে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল কলার থোড় ভাজি।

বানিয়ে নিন মরক্কোর জনপ্রিয় হারিরা স্যুপ

ঢ্যাঁড়স দিয়ে ভাগনা মাছের ঝাল

টমেটোর স্যুপ বেশি খেলে যা হতে পারে

বিকেলের হালকা নাশতায় রাখতে পারেন ভিন্ন স্বাদের আম-চিড়া

ছুটির দিনের বিকেলের নাশতা শির খুরমা

বাড়িতেই বানিয়ে ফেলুন আফ্রিকান সমুচা ববোটি ফিলো পাই

গরমের আরামে খান মিক্সড ভেজিটেবল

ঘরেই তৈরি করে নিন মজাদার জাপানিজ টেম্পুরা

লিওনেল মেসির জন্মদিনে জেনে নিন তাঁর প্রিয় খাবার এবং কীভাবে তা তৈরি করবেন সে সম্পর্কে

বেগুন দিয়ে সরপুঁটি মাছ