হোম > জীবনধারা > রেসিপি

টিভিতে বিশ্বকাপ, হাতে থাকুক মেক্সিকান চিলি লাইম ম্যাঙ্গো

ফিচার ডেস্ক, ঢাকা 

মেক্সিকান চিলি লাইম ম্যাঙ্গো। ছবি: পেক্সেলস

বাজারে এখন পাকা আমের ছড়াছড়ি। তাই এই চেনা আম দিয়েই যদি তৈরি করে নেওয়া যায় একদম অন্য রকম, চটপটে আর রিফ্রেশিং কিছু? পাকা আমের মিষ্টি স্বাদ, সঙ্গে লেবুর টক, কমলার রিফ্রেশিং জুস আর হালকা মরিচের ঝাল! সব মিলিয়ে চুমুকেই মন ভালো করে দেওয়ার মতো এক পানীয়ের নাম চিলি লাইম ম্যাঙ্গো। মেক্সিকান এই পানীয়টি বানানো খুবই সোজা। খেলার উত্তাপে এটি আপনাকে দেবে একদম অন্য রকম স্বস্তি!

যা যা লাগবে

দুজনের জন্য এই পানীয় তৈরি করতে লাগবে কিউব করে কাটা, প্রায় ১ কাপ পরিমাণ ১টি পাকা আম, ১ কাপ কমলার জুস, ১ আউন্স মতো ছোট লেবুর রস, সমপরিমাণ অরেঞ্জ লিকার, ব্রাউন সুগার সিরাপ বা মধু ১ থেকে ৩ টেবিল চামচ।

গ্লাসের রিম বা কিনারা সাজাতে

এক টুকরো লেবু, ১ চা-চামচ মরিচগুঁড়া, আর পরিমাণমতো সামুদ্রিক লবণ।

মেক্সিকান চিলি লাইম ম্যাঙ্গো। এটি ভিটামিন সির পাওয়ার হাউস। ছবি: পেক্সেলস

প্রস্তুত প্রণালি

সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করুন। প্রথমে একটি ব্লেন্ডারে আমের টুকরো, কমলার জুস, লেবুর রস, অরেঞ্জ লিকার ও সিরাপ নিন। এবার একদম মসৃণ ও ক্রিমি হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। এই মিশ্রণ আপনি ঠান্ডা পান করতে চাইলে ব্লেন্ড করার সময় এক মুঠো বরফকুচি দিয়ে দিন। গ্লাস সাজানোর জন্য একটি ছোট প্লেটে মরিচগুঁড়া আর লবণ মিশিয়ে রাখুন। এবার পরিবেশন করার গ্লাসের কিনারায় লেবুর টুকরো ঘষে নিন এবং গ্লাসটি উল্টো করে মরিচ-লবণের মিশ্রণে ডুবিয়ে নিন। ব্যস, দারুণ একটা চিলি-সল্ট রিম তৈরি! গ্লাসে বড় এক টুকরো বরফ বা কয়েকটি ছোট বরফকুচি দিন। এবার ব্লেন্ড করা ঠান্ডা মিশ্রণটি ঢেলে দিন। এরপর ওপরে একটি লেবুর টুকরো গেঁথে দিলেই তৈরি আপনার চিলি লাইম ম্যাঙ্গো!

স্বাস্থ্য উপকারিতা

স্বাদের পাশাপাশি এই পানীয় শরীরের জন্য দারুণ উপকারী। কারণ—

  • এটি ভিটামিন সির পাওয়ার হাউস। পাকা আম, কমলা আর লেবুর রস—তিনটি উপকরণই ভিটামিন সি-তে ভরপুর। এই গরমে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে এটি দারুণ কাজ করে।
  • আমে রয়েছে প্রচুর পুষ্টিগুণ, শরীরে চটজলদি শক্তি জোগাতে সাহায্য করে।
  • কমলা ও লেবুর প্রাকৃতিক অ্যাসিড পরিপাক ক্রিয়া সচল রাখতে এবং মেটাবলিজম বাড়াতে ভূমিকা রাখে।
  • পাকা আম ও সাইট্রাস ফলগুলোতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষ সুস্থ রাখতে সাহায্য করে।

সূত্র: মিনিমালিস্ট বেকার

আড্ডায় থাকুক জিবে জল আনা স্ন্যাকস

খারকোল ডাটা দিয়ে চিংড়ির রসা

বেলুচি বিফ পোলাও

বেলুচি চিকেন কড়াই

বেলুচি ডাল: অল্প মসলায় গভীর স্বাদের এক ঐতিহ্য

বেলুচি সাগ গোশত: পাহাড়ি চারণভূমির স্বাদে মাংস ও শাকের অনন্য মেলবন্ধন

বেলুচি দমপুখত মাটন: বাষ্পে সেদ্ধ হওয়া শতাব্দীপ্রাচীন এক ঐতিহ্য

স্প্যানিশ স্টাইল ফ্রেঞ্চ টোস্ট টরিজাস

মেদহীন পেট পেতে কখন কোন ধরনের স্যুপ খাবেন, জানুন সহজ রেসিপি

ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল