হোম > জীবনধারা > রেসিপি

ইফতারে স্বাদবদলে কিমা পরোটা রোল

জীবনধারা ডেস্ক

ইফতারে রোজ একঘেয়ে খাবার না খেয়ে মাঝে মাঝে স্বাদে বদল আনতে পারেন। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী, ট্রেইনার ও সুমি’স কিচেনের স্বত্বাধিকারী আফরোজা নাজনীন সুমি

উপকরণ
মুরগির মাংসের কিমা ১ কাপ, পরোটা ২টি, ডিম ১টি, লেবুর রস আধা চা–চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা–চামচ, আদা বাটা ১ চা–চামচ, রসুন বাটা আধা চা–চামচ, মরিচ গুঁড়া ১ চা–চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল পরিমাণমতো। 

প্রণালি
গরম তেলে সব মসলা দিয়ে কিমা ভেজে রান্না করে নিন। এরপর অন্য পাত্রে তেল গরম করে পরোটার এক পাশ ভেজে নিয়ে অন্য পাশে একটা ফেটানো ডিম দিয়ে তার ওপর রান্না করা কিমা দিয়ে পরোটা রোল করে নিন। তারপর নামিয়ে পছন্দ মতো কেটে পরিবেশন করুন।

স্বাস্থ্যকর ইফতারিতে থাকুক রঙিন ফলের সালাদ

ইফতারিতে নতুনত্ব আনতে তৈরি করুন অ্যাভোকাডো দিয়ে স্যান্ডউইচ

ইফতারে রাখুন নতুন ৩ খাবার, জেনে নিন রেসিপি

ইফতারে থাকুক অ্যাভোকাডো জুস

ইফতারিতে রাখতে পারেন খরমুজের শরবত

স্বাদ বদলে ইফতারে রাখুন দারুণ স্বাদের বাহারি পাস্তা

ইফতারে রাঁধুন মুখরোচক শাহি ছোলা ভুনা

ইফতারে রাখতে পারেন আনারসের দুই সালাদ

ইফতারে রাখুন এই দুই ধরনের পেঁয়াজি

দেশি বরইয়ের সালাদ