হোম > জীবনধারা > রেসিপি

কাঁচা আমের ভিন্ন স্বাদের শরবত

ফিচার ডেস্ক, ঢাকা 

কাঁচা আমের শরবত। প্রতীকী ছবিটি এআই দিয়ে তৈরি

কাঁচা আম উঠেছে বাজারে। এই গরমে এর শরবত হবে না, তা কি হয়? আপনাদের জন্য ভিন্ন স্বাদের কাঁচা আমের শরবতের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

কাঁচা আমের শরবত। ছবি: আফরোজা খানম মুক্তা

উপকরণ

কাঁচা আম ৪টি, জিরার গুঁড়া আধা চা-চামচ, কালো গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, বিট লবণ এক চা-চামচ, চিনি এক কাপ, চাট মসলা আধা চা-চামচ, কাঁচা মরিচ স্বাদমতো, পুদিনা পাতা আধা কাপ, বরফ কুচি প্রয়োজনমতো, লেবুর রস আধা চা-চামচ, লবণ স্বাদমতো, আদা কুচি আধা চা-চামচ, পানি ৩ গ্লাস।

প্রণালি

আম খোসা ছাড়িয়ে কেটে ব্লেন্ডারে দিন। অল্প পানি যোগ করুন। এবার বরফ কুচি বাদে সব উপকরণ ব্লেন্ডারে ঢেলে পেস্ট করে ছেঁকে নিন। এবার এতে বাকি পানি যোগ করে নেড়ে নিন ভালো করে। সবশেষে গ্লাসে বরফ কুচি দিয়ে শরবত ঢেলে পরিবেশন করুন।

এক গ্লাস কমলার জুসে শুরু হোক দিন: স্বাস্থ্য উপকারিতা ও সহজ রেসিপি

হ্যালোইনের জনপ্রিয় খাবার ক্যারামেল আপেল যেভাবে তৈরি করবেন

জেনে নিন হ্যালোইনের জনপ্রিয় খাবার কুমড়ার পাইয়ের রেসিপি

রঙিন সবজি দিয়ে লাবড়া

রাতের খাবারে তৈরি করুন হাঁসভুনা

চিংড়ি দিয়ে আনারসের ঝাল-মিষ্টি রসা

দশমীর ৩ পদ

নাড়ুর ঝুড়িতে রাখুন নতুন চমক

ঘরেই বানান জাপানি ওকোনোমিয়াকি

২০ মিনিটে তৈরি করুন মিষ্টিকুমড়ার বাটার