হোম > জীবনধারা > রেসিপি

অল্প সময়ে বাড়িতেই তৈরি করুন সুস্বাদু বেসনের লাড্ডু

ফিচার ডেস্ক

উত্তর ভারতের একটি জনপ্রিয় মিষ্টি বেসনের লাড্ডু। এটি ছোলা থেকে তৈরি বেসন, ঘি, গুঁড়ো করা চিনি, এলাচ, কিশমিশ এবং কুচানো বাদাম দিয়ে তৈরি করা হয়। বাড়িতে উৎসব বা অনুষ্ঠান থাকলে নানান ধরনের লাড্ডু খাওয়া হয়। আপনি চাইলে বাড়িতে অল্প সময়ই এই লাড্ডু তৈরি করে ফেলতে পারেন।

উপকরণ

বেসন ৪ কাপ, ঘি ১ কাপ, চিনি গুঁড়ো করে নেওয়া ২ কাপ, চিকন করে কাটা আমন্ড ও কাজু বাদাম ১/৪ কাপ, এলাচ গুঁড়ো ১/২ চা–চামচ।

প্রণালি

কড়াইয়ে ঘি গরম করে নিন। এতে আগে থেকে চেলে রাখা বেসন সবটুকু ঢেলে দিন। ক্রমাগত নাড়তে থাকুন। খেয়াল রাখতে হবে যেন তলায় না লেগে যায়। ১০-১২ মিনিট অল্প আঁচে হালকাভাবে ভেজে নিন। বেসনের সুঘ্রাণ বের হলে তাতে মিহি করে কাটা বাদাম আর এলাচগুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। কড়াই থেকে নামিয়ে ফেলুন। একটু ঠাণ্ডা হলে তাতে চিনি দিয়ে বেসনের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিন। হাতে অল্প একটু তেল মেখে ছোট ছোট বল বানিয়ে একে লাড্ডুর আকার দিন। সম্পূর্ণ ঠাণ্ডা হতে দিন। এরপর ২ ঘণ্টা রেফ্রিজারেটরে রেখে দিতে পারেন সেট হওয়ার জন্য। তৈরি হয়ে গেলো মজাদার সুস্বাদু বেসনের লাড্ডু।

রেসিপি ও ছবি: ভেজ রেসিপি’স অব ইন্ডিয়া

ঘরেই তৈরি করুন গ্রিক চিকেন সালাদ

বেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোল

এক গ্লাস কমলার জুসে শুরু হোক দিন: স্বাস্থ্য উপকারিতা ও সহজ রেসিপি

হ্যালোইনের জনপ্রিয় খাবার ক্যারামেল আপেল যেভাবে তৈরি করবেন

জেনে নিন হ্যালোইনের জনপ্রিয় খাবার কুমড়ার পাইয়ের রেসিপি

রঙিন সবজি দিয়ে লাবড়া

রাতের খাবারে তৈরি করুন হাঁসভুনা

চিংড়ি দিয়ে আনারসের ঝাল-মিষ্টি রসা

দশমীর ৩ পদ

নাড়ুর ঝুড়িতে রাখুন নতুন চমক