হোম > জীবনধারা > রেসিপি

টক ঝাল মিষ্টি পেয়ারা মাখা

ফিচার ডেস্ক

ছবি: রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

গ্রীষ্মের দুপুরে রান্নাঘরে কাজ করতে করতে টক-ঝাল-মিষ্টি কিছু খেতে মন চাইছে? বাড়িতে পেয়ারা থাকলে সহজেই তৈরি করে ফেলতে পারেন পেয়ারা মাখা। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

পেয়ারা ৩টা, লেবুর রস ১ চা-চামচ, বিট লবণ আধা চা-চামচ, লবণ স্বাদমতো, শুকনো মরিচ ভাজা গুঁড়ো ১ টেবিল চামচ, কাসুন্দি ১ টেবিল চামচ এবং চিনি স্বাদমতো বা ১ টেবিল চামচ।

প্রণালি

পেয়ারা ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার একটা বাটিতে সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নিন। পরে পরিবেশন করুন। তৈরি হয়ে গেল পেয়ারার টক-ঝাল-মিষ্টি ভর্তা।

টিভিতে বিশ্বকাপ, হাতে থাকুক মেক্সিকান চিলি লাইম ম্যাঙ্গো

সহজ ডেজার্ট মিল্ক পুডিং

হঠাৎ অতিথি এলে রান্না করুন ডিমের পোলাও

আম দিয়ে ফুল পুডিং

ঘরেই তৈরি করে নিন গরুর মাংসের আচার

মিক্সড পাস্তা উইথ বিফ

মুরগির মাংসের কোর্মা

সরিষা বাটায় ইলিশের ঝাল

তৈরি করুন লেবানিজ কাফতা কাবাব

খাসির মাংসের ঝাল বিরিয়ানি