হোম > জীবনধারা > রেসিপি

রোজেলার টক-ঝাল-মিষ্টি আচার

ফিচার ডেস্ক

ছবি: রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

রোজেলার আচার তৈরি করে রাখলে কিন্তু প্রায়ই রাতের খাবার নিয়ে ভাবতে হয় না। ঘন ডাল, ডিমভাজা আর রোজেলার আচার দিয়েই ব্যস্ত কোনো রাত পার করে দেওয়া সম্ভব। কি তৈরি করবেন এই রোজেলার আচার? রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

রোজেলা ২০০ গ্রাম, লাল চিনি ২০০ গ্রাম, শুকনা মরিচ আস্ত দুটি, তেজপাতা দুটি, আস্ত পাঁচফোড়ন ১ চা-চামচ, পাঁচফোড়ন গুঁড়া ১ টেবিল চামচ, শুকনা মরিচ টালা গুঁড়া ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, বিটলবণ আধা চা-চামচ, সিরকা আধা কাপ, সরিষার তেল ১ কাপ, দেশি রসুনের কোয়া ১ কাপ।

প্রণালি

রোজেলার দানা ফেলে পাপড়িগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিন। রসুনের কোয়ার খোসা ছাড়িয়ে নিন। কড়াইয়ে সরিষার তেল গরম হলে আস্ত শুকনা মরিচ, আস্ত পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে ফোড়ন দিন। পরে রসুন দিয়ে সামান্য নেড়ে নিন। ফুটে উঠলে লবণ এবং বিটলবণ দিন। সিরকা দিয়ে নেড়ে নিন। আবারও ফুটে উঠলে রোজেলার পাপড়ি, লাল চিনি দিয়ে নেড়েচেড়ে রান্না করুন কিছুটা সময়। পরে শুকনা মরিচ টালা গুঁড়া, পাঁচফোড়ন গুঁড়া দিয়ে নেড়েচেড়ে রান্না করুন। আচারের পানি শুকিয়ে, তেল ভেসে এলে লবণ দেখে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল রোজেলার টক-ঝাল মিষ্টি আচার।

চিংড়ি দিয়ে মানকচুর রসা

রোজেলার জুস

ভিন্ন স্বাদের আচারি রুই

ধনেপাতাবাটায় খাসির ঝোল

পাঁচমিশালি ডালের খিচুড়ি

শবে বরাতে চালের রুটির সঙ্গে রাখতে পারেন এই বিশেষ পদগুলো

গোলাপি মুলা দিয়ে দেশি পুঁটি মাছ

ছুটির দিনে হালকা খাবারে থাকুক দেশি কই মাছের ঝোল

শিম-টমেটো দিয়ে ইলিশের রসা

বরবটি ও আলু দিয়ে মজাদার ইতালীয় সালাদ