হোম > জীবনধারা > রেসিপি

পটোল ও আলু দিয়ে রুই মাছের ঝাল

ফিচার ডেস্ক, ঢাকা 

পটল ও আলু দিয়ে রুই মাছের ঝাল।

সেহরিতে মুখরোচক কিন্তু সাধারণ খাবার খেতেই বেশি ভালোবাসেন? তাহলে এই রেসিপিটি আপনার জন্যই। পটোল ও আলু দিয়ে রুই মাছেরর ঝোলের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

রুই মাছ ৬ পিস, আলু ২টি, পটোল ৫০০ গ্রাম, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, আদা ও রসুনবাটা এক চা-চামচ, হলুদ, মরিচ, ধনে ও জিরাগুঁড়া এক চা-চামচ করে, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ফালি ৫-৬টি, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ।

প্রণালি

মাছ কেটে ধুয়ে লবণ মাখিয়ে রাখুন। আলু ও পটোল কেটে ধুয়ে নিন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজকুচি হালকা ভেজে অল্প পানি দিন। তারপর হলুদ, মরিচ, ধনেগুঁড়া ও লবণ দিয়ে মসলা ভালো করে কষিয়ে নিন। কষানো মসলায় মাছ দিয়ে কষিয়ে অন্য পাত্রে উঠিয়ে রাখুন। এবার সেই মসলায় আলু ও পটোল দিয়ে আবারও কষিয়ে ঝোলের পানি দিন। পানি ফুটে উঠলে তাতে কষানো মাছ দিন। তারপর একে একে কাঁচা মরিচ ফালি ও জিরাগুঁড়া দিয়ে ঢাকনাসহ রান্না করুন ৫ থেকে ৭ মিনিট। তারপর ধনেপাতাকুচি ছিটিয়ে লবণ চেখে নামিয়ে নিন।

স্বাস্থ্যকর ইফতারিতে থাকুক রঙিন ফলের সালাদ

ইফতারিতে নতুনত্ব আনতে তৈরি করুন অ্যাভোকাডো দিয়ে স্যান্ডউইচ

ইফতারে রাখুন নতুন ৩ খাবার, জেনে নিন রেসিপি

ইফতারে থাকুক অ্যাভোকাডো জুস

ইফতারিতে রাখতে পারেন খরমুজের শরবত

স্বাদ বদলে ইফতারে রাখুন দারুণ স্বাদের বাহারি পাস্তা

ইফতারে রাঁধুন মুখরোচক শাহি ছোলা ভুনা

ইফতারে রাখতে পারেন আনারসের দুই সালাদ

ইফতারে রাখুন এই দুই ধরনের পেঁয়াজি

দেশি বরইয়ের সালাদ