হোম > জীবনধারা > রেসিপি

কিমা জুকিনি ফ্রাই

জীবনধারা ডেস্ক

ইফতারে ভিন্ন স্বাদ আনতে রাখতে আলুর চপ বা বেগুনীর পরিবর্তে কোনো কোনো দিন রাখতে পারেন কিমা জুকিনি ফ্রাই। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী, ট্রেইনার ও সুমি’স কিচেনের স্বত্বাধিকারী আফরোজা নাজনীন সুমি

উপকরণ
মুরগির মাংসের কিমা ১ কাপ, জুকিনি স্লাইস ১ কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১/২ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, লেবুর রস ১/২ চা চামচ, গোলমরিচের গুঁড়া ১/২ চা চামচ, বেসন পরিমাণমতো, লবণ স্বাদমতো, তেল পরিমাণমতো। 

প্রনালি
কিমার সাথে বেসন এবং তেল ছাড়া বাকি সব উপকরণ দিয়ে মেখে নিন। এরপর বেসন, মরিচ গুঁড়া এবং লবণ মিশিয়ে পানি দিয়ে ঘন গোলা করে নিন। জুকিনির একটা স্লাইসের উপর কিমা লাগিয়ে আরেকটা স্লাইস দিয়ে চেপে ঢেকে দিন। এবার এই কিমা লাগানো জুকিনিগুলো বেসনের গোলায় ডুবিয়ে গরম তেলে ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন।

ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল

মিষ্টিকুমড়া দিয়ে পাঙাশের রসা

শিশুকে যেভাবে পাকা আমের জুস তৈরি করে দিতে পারেন

বানিয়ে নিন মরক্কোর জনপ্রিয় হারিরা স্যুপ

ঢ্যাঁড়স দিয়ে ভাগনা মাছের ঝাল

টমেটোর স্যুপ বেশি খেলে যা হতে পারে

বিকেলের হালকা নাশতায় রাখতে পারেন ভিন্ন স্বাদের আম-চিড়া

ছুটির দিনের বিকেলের নাশতা শির খুরমা

বাড়িতেই বানিয়ে ফেলুন আফ্রিকান সমুচা ববোটি ফিলো পাই

গরমের আরামে খান মিক্সড ভেজিটেবল