হোম > জীবনধারা > রেসিপি

এই শরতে তৈরি করুন তালের পুডিং

আফরোজা খানম মুক্তা

রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

তাল দিয়ে ফিউশন খাবার তৈরির কথা ভাবছেন? আপনাদের জন্য তালের পুডিংয়ের রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

উপকরণ

কনডেন্সড মিল্ক অর্ধেকটা, ডিম তিনটা, গুঁড়া দুধ ৪ টেবিল চামচ, তালের পাল্প পৌনে ১ কাপ, হলুদ রং সামান্য, চিনি আধা কাপ, পানি আধা কাপ।

প্রণালি

মোল্ডে চিনি আর পানি দিয়ে চুলায় ক্যারামেল তৈরি করে রাখুন। একটি বাটিতে কনডেন্সড মিল্ক, পানি, ডিম, গুঁড়া দুধ, তালের পাল্প, হলুদ রং—সব একসঙ্গে মিলিয়ে নিন বা বিট করুন। পরে ক্যারামেল করা মোল্ডে মিশ্রণ ঢেলে ওভেনের প্লেটে পানি গরম করে ১৬০ ডিগ্রি তাপমাত্রায় ৪০-৫০ মিনিট বেক করুন। তারপর সাইডে চাকু দিয়ে কেটে প্লেটে রাখুন। তৈরি হয়ে গেল তালের পুডিং।

নাড়ুর ঝুড়িতে রাখুন নতুন চমক

ঘরেই বানান জাপানি ওকোনোমিয়াকি

২০ মিনিটে তৈরি করুন মিষ্টিকুমড়ার বাটার

নারকেলের দুধে তৈরি থাই স্যুপ টম খা গাই

মিসরের ফাত্তা: ভাত, মাংস আর মচমচে রুটির অনন্য আয়োজন

ফলের স্বাদে পাঁচ মজার বিদেশি ডেজার্ট

ঘরেই তৈরি করুন তুর্কি আদানা কাবাব

ওমেগা থ্রি-তে ভরা লেজের ভর্তা

সকাল বেলা বানিয়ে ফেলুন ভাতের ওমলেট

আমড়ায় টক-মিষ্টি দুই পদ