হোম > জীবনধারা > রেসিপি

জেনে নিন হ্যালোইনের জনপ্রিয় খাবার কুমড়ার পাইয়ের রেসিপি

ফিচার ডেস্ক

রেসিপি ও ছবি: অল রেসিপিস

অক্টোবর মাসের ৩১ তারিখে পশ্চিমা দেশগুলোয় পালিত হয় হ্যালোইন। হ্যালোইন হলো পূর্বপুরুষদের আত্মার মুক্তির জন্য প্রার্থনার দিন। এই দিনে কুমড়া দিয়ে তৈরি বিভিন্ন ধরনের পদ তৈরি করে খাওয়ার প্রচলন রয়েছে। খাওয়া হয় কুমড়ার পাই। আর ক-দিন বাদেই হ্যালোইন; কুমড়ার পাইয়ের রেসিপিটি জানা থাকলে তৈরি করতে পারবেন আপনিও।

রেসিপি ও ছবি: অল রেসিপিস

উপকরণ

ময়দা দেড় কাপের একটু বেশি, লবণ আধা চা-চামচ, মাখন আধা কাপ, ঠান্ডা পানি ৩ টেবিল চামচ।

রেসিপি ও ছবি: অল রেসিপিস

ফিলিংয়ের জন্য

সেদ্ধ করা কুমড়ার পিউরি ২ কাপ, দুধ প্রায় দেড় কাপ, ফেটানো ডিম ২টি, ব্রাউন সুগার এক কাপের চারভাগের ৩ ভাগ, গুঁড়ো দারুচিনি আধা চা-চামচ, গুঁড়ো আদা আধা চা-চামচ, গুঁড়ো জায়ফল আধা চা-চামচ, লবণ স্বাদমতো।

রেসিপি ও ছবি: অল রেসিপিস

প্রণালি

ওভেন ৪০০ ডিগ্রি ফারেনহাইট বা ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিট করুন। একটি পাত্রে ময়দা এবং লবণ একসঙ্গে মেশান। আরেকটি পাত্রে পেস্ট্রি ব্লেন্ডার দিয়ে মাখন মেশান। এবার মাখন মিহি করে রাখা পাত্রে ময়দা ও লবণের মিশ্রণ ঢেলে দিন। এই পাত্রে ৩ টেবিল চামচ পানি দিয়ে আবার সব উপকরণ একসঙ্গে মেশান। প্রয়োজনে পানির পরিমাণ আরও বাড়াতে পারেন। প্রস্তুত হয়ে গেলে হালকা ময়দা মাখানো হাতে খামিরটি গোল করে বলের মতো আকার দিন। হালকা ময়দা ছড়ানো একটি সমতল জায়গায় খামিরটি প্রায় এক ইঞ্চি পুরু করে বেলুন। এবার গোল করে বেলে নেওয়া খামিরের ওপর একটি ৯-ইঞ্চি পাই প্যান উল্টো করে রাখুন; একটি ধারালো ছুরি দিয়ে পাই প্যানের চেয়ে দেড় ইঞ্চি বড় করে খামির থেকে একটি বৃত্তাকার অংশ রুটির মতো কেটে নিন। বাড়তি অংশগুলো সরিয়ে ফেলুন। রুটিটি সোজা করে পাই প্যানের ওপর রাখুন। প্যানের তলায় সমান করে বসিয়ে দুই হাত ব্যবহার করে ওপরের কিনারা বরাবর রুটির সাইডের অংশটা ঢেউখেলানো করে দিন। একে বলা হয় ক্রাস্ট।

এবার একটি বড় বাটিতে ইলেকট্রিক মিক্সার দিয়ে কুমড়ার পিউরি, দুধ, ব্রাউন সুগার, ডিম, দারুচিনি, আদা, জায়ফল এবং লবণ ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত ফেটিয়ে নিন। তৈরি করা ক্রাস্টের ওপর ঢেলে দিন। এরপর প্রিহিটেড ওভেনে বেক করুন ৪০ থেকে ৬০ মিনিট। ওভেন থেকে বের করে পরিবেশনের আগে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা হতে দিন। তারপর পুডিং বা কেকের মতো স্লাইস করে পরিবেশন করুন।

রঙিন সবজি দিয়ে লাবড়া

রাতের খাবারে তৈরি করুন হাঁসভুনা

চিংড়ি দিয়ে আনারসের ঝাল-মিষ্টি রসা

দশমীর ৩ পদ

নাড়ুর ঝুড়িতে রাখুন নতুন চমক

ঘরেই বানান জাপানি ওকোনোমিয়াকি

২০ মিনিটে তৈরি করুন মিষ্টিকুমড়ার বাটার

নারকেলের দুধে তৈরি থাই স্যুপ টম খা গাই

মিসরের ফাত্তা: ভাত, মাংস আর মচমচে রুটির অনন্য আয়োজন

ফলের স্বাদে পাঁচ মজার বিদেশি ডেজার্ট