ভূমিকম্পের সময় সিদ্ধান্ত নেওয়ার সময় থাকে কয়েক সেকেন্ড। আতঙ্কে মানুষ সাধারণত দৌড় দিতে চায়, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ঠিক এই চিন্তা আপনাকে বিপদে ফেলতে পারে। কানাডার ন্যাচারাল রিসোর্সেসের সিসমোলজিস্ট অ্যালিসন বার্ডের মতে, ভূমিকম্পে দৌড় শুরু করলে পড়ে যাওয়া বা ছিটকে আসা জিনিসের ধাক্কায় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
ভূমিকম্পের সময় করণীয়
ভূমিকম্পের আগে প্রস্তুতি
বাড়ি নির্মাণে বিশেষভাবে নজর দিন
–ভবনের উচ্চতা অনুযায়ী শক্ত ভিত
–পাশের ভবন থেকে নিরাপদ দূরত্ব
–নিরাপদ গ্যাস ও বিদ্যুৎ লাইন
–দুর্বল বা নরম মাটিতে ভবন না তোলা
ভূমিকম্পের পরে করণীয়
কোথায় সবচেয়ে নিরাপদ?
এটি নির্ভর করে আপনি কোথায় আছেন তার ওপর। তবে ঘর ও কর্মস্থলের প্রতিটি ঘরে আগেই নিরাপদ জায়গা চিহ্নিত করে রাখা এবং নিয়মিত অভ্যাস করা জরুরি। এতে জরুরি সময়ে সেই জায়গায় সরে যেতে পারবেন।
ভুল ধারণা
ভূমিকম্পে দরজার চৌকাঠে দাঁড়ানো নিরাপদ—এই ধারণা এখন পুরোপুরি ভুল এবং ঝুঁকিপূর্ণ। এই বিশ্বাসের উৎস একটি শতবর্ষ পুরোনো ছবি, যেখানে একটি মাটির তৈরি অ্যাডোবি ঘর ভেঙে পড়লেও দরজার ফ্রেমটি দাঁড়িয়ে ছিল। তখন ধারণা করা হয়েছিল, দরজার চৌকাঠই সবচেয়ে শক্ত জায়গা। কিন্তু আধুনিক ভবনগুলোতে দরজার ফ্রেম এমন শক্ত কাঠামো নয়, এমনকি হাত-পা আটকে যাওয়ার ঝুঁকিও থাকে। মূলত ভূমিকম্পে অধিকাংশ মানুষ আঘাত পায় এসব পড়ে যাওয়া বা ছিটকে আসা জিনিসে। তাই দরজার নিচে দাঁড়ানো নিরাপদ তো নয়ই, বরং ভুল সিদ্ধান্ত আপনাকে আরও বেশি বিপদে ফেলতে পারে।
ভূমিকম্প কখন হবে তা কেউ জানে না, কিন্তু কীভাবে নিজেকে ও পরিবারকে নিরাপদ রাখা যায় সেটি আগে থেকে ঠিক করে রাখা যায়। বিশেষজ্ঞদের পরামর্শ, আতঙ্ক কমিয়ে সচেতনভাবে কয়েকটি নিয়ম মেনে চললেই জীবনের ঝুঁকি অনেকটা কমানো সম্ভব। ঘর, কর্মস্থল বা বাইরে যেখানেই থাকুন না কেন, নিরাপদ জায়গা আগে থেকে চিহ্নিত করে রাখুন। পুরোনো ভুল ধারণা বা অন্ধভাবে ছুটে যাওয়ার প্রবণতা এড়িয়ে চললেই বড় দুর্ঘটনা এড়ানো যায়।
সূত্র: রিডার্স ডাইজেস্ট