হোম > চাকরি > বেসরকারি

স্নাতক পাসে আকিজ গ্রুপে চাকরি, রয়েছে উৎসব বোনাসসহ গ্র্যাচুইটির সুবিধা

চাকরি ডেস্ক 

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ পেপার মিলস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের সেলস বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৯ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বিভাগ: সেলস (প্যাকেজিং ইউনিট)।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস।

অভিজ্ঞতা: ৫–৮ বছর।

চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিস।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)।

বয়সসীমা: কমপক্ষে ২৮ বছর।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, গ্র্যাচুইটি, ইনস্যুরেন্স, বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব বোনাস, ছুটি ভাড়া সহায়তা এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।

আবেদনের শেষ সময়: ৯ আগস্ট, ২০২৬।

সূত্র: বিডিজবস ডটকম