জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের প্রোডাকশন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগে ‘ম্যানেজার/সিনিয়র ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বিভাগ: প্রোডাকশন অ্যান্ড মেইনটেন্যান্স।
পদের নাম: ম্যানেজার/সিনিয়র ম্যানেজার।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি/এমএসসি পাস।
অভিজ্ঞতা: ৮–১৫ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিস।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: ৩০–৪৫ বছর।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: আকর্ষণীয় বেতন।
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, প্রতিবছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৬।
সূত্র: বিডিজবস।
আরও পড়ুন: