আগোরা লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের সুপার স্টোরে অ্যাকাউন্টস সুপারভাইজার (আউটলেট) পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৯ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অ্যাকাউন্টস সুপারভাইজার (আউটলেট)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিংয়ে বিবিএ ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: আউটলেটের নগদ অর্থ ব্যবস্থাপনা ও প্রতিবেদন তৈরিতে দক্ষতা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: কমপক্ষে ২২ বছর।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আকর্ষণীয়।
অন্যান্য সুবিধা: বিমা, চিকিৎসা ভাতা, গ্র্যাচুইটি, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, প্রতিবছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত তথ্য দেখুন এখানে।
আবেদনের শেষ সময়: ২৯ মে, ২০২৬।
সূত্র: বিডিজবস