হোম > চাকরি > সরকারি

কর কমিশনারের কার্যালয়ে ৪৭ পদে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক 

ছবি: সংগৃহীত

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-২০, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ১৩তম থেকে ২০তম গ্রেডের সাতটি ক্যাটাগরিতে মোট ৪৭ জনকে নেওয়া হবে। আবেদন শুরু হবে ১৬ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০টায়, চলবে আগামী ১০ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

১. পদের নাম ও সংখ্যা: কম্পিউটার অপারেটর, ১টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা, (গ্রেড-১৩)।

২. পদের নাম ও সংখ্যা: ব্যক্তিগত সহকারী, ৩টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপি পরীক্ষায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা, (গ্রেড-১৩)।

৩. পদের নাম ও সংখ্যা: প্রধান সহকারী, ১০টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা, (গ্রেড-১৩)।

৪. পদের নাম ও সংখ্যা: উচ্চমান সহকারী, ৬টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা, (গ্রেড-১৪)।

৫. পদের নাম ও সংখ্যা: সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, ৯টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপি পরীক্ষায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা, (গ্রেড-১৪)।

৬. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ৯টি

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা, (গ্রেড-১৬)।

৭. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক, ৯টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা, (গ্রেড-২০)

বয়সসীমা: ১ আগস্ট ২০২৬ তারিখে বয়স ১৮-৩২ বছর হতে হবে।

আবেদন ফি: ১ থেকে ৬ নম্বর পদের আবেদন ফি ১১২ টাকা এবং ৭ নম্বর পদের আবেদন ফি ৫৬ টাকা।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর, ২০২৬ বিকেল ৪টা।

সূত্র: বিজ্ঞপ্তি