চাকরির বাজারে প্রতিযোগিতা বাড়ছে, বাড়ছে চাকরিপ্রার্থীদের চ্যালেঞ্জও। এমন পরিস্থিতিতে কাঙ্ক্ষিত চাকরি পেতে প্রয়োজন সঠিক প্রস্তুতি, দক্ষতা বৃদ্ধি ও সময়োপযোগী তথ্য জানা। প্রতিকূলতার মধ্যেও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে নতুন কর্মসংস্থানের সুযোগ।
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৩ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৭টি ক্যাটাগরির পদে মোট ৪৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন নেওয়া শুরু হয়েছে ১৩ অক্টোবর, ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে আজ ২৮ অক্টোবর, ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের লিংক
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৫টি ক্যাটাগরির পদে মোট ৩৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১১ অক্টোবর, ২০২৬ থেকে। আজ ২৮ অক্টোবর, ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দারা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের লিংক